Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইম্পা দফতরে স্ক্রিনিং কমিটির বৈঠকে যেন (Prasenjit Padmashree Awards) উৎসবের আবহ। বাংলা চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, স্বরূপ বিশ্বাস, বনি সেনগুপ্ত-সহ টলিউডের বহু তারকা। বৈঠকের আগেই পদ্মশ্রী প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উত্তরীয়, পুষ্পস্তবক, মিষ্টি ও বস্ত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। জিৎ ও প্রসেনজিতের সৌজন্যমূলক আলিঙ্গন সেই মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে।
প্রসেনজিতের পদ্মশ্রী সম্মান (Prasenjit Padmashree Awards)
চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার সঙ্গে (Prasenjit Padmashree Awards) ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। কমার্শিয়াল ছবির সুপারস্টার থেকে শুরু করে ভিন্ন ধারার চরিত্রাভিনয়ে নিজেকে বারবার নতুন করে তুলে ধরেছেন তিনি। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ হতেই জানা যায়, এ বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন ‘বুম্বা’। এই খবরে আবেগে ভেসে যান অভিনেতা।

কৃতজ্ঞতা জ্ঞাপন (Prasenjit Padmashree Awards)
সম্মানপ্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রসেনজিৎ জানান, এই স্বীকৃতি তাঁর একার নয়। দীর্ঘ অভিনয় জীবনে যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন-পরিচালক, টেকনিশিয়ান, প্রযোজক, সহ-অভিনেতা-সকলের অবদানই এই সম্মানের সঙ্গে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে তিনি স্মরণ করেন তাঁর প্রয়াত মা, ছেলে মিশুক এবং বিশেষভাবে প্রয়াত বন্ধু ও পরিচালক ঋতুপর্ণ ঘোষকে, যিনি তাঁকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সাহস দিয়েছিলেন।

আরও পড়ুন: Bogtui Case: সিবিআই-এর আবেদনে মান্যতা হাইকোর্টের, বীরভূম থেকে সরল বগটুই মামলা
বুম্বাদাই ইন্ডাস্ট্রি
বাংলা ছবির এক কঠিন সময়েও ইন্ডাস্ট্রির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর হাত ধরেই কমার্শিয়াল সিনেমা পৌঁছে গিয়েছিল গ্রামবাংলার ঘরে ঘরে। প্রায় সাড়ে তিনশোর বেশি ছবিতে অভিনয় করা এই অভিনেতা শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ১৯৬৮ সালে ছোট্ট জিজ্ঞাসা দিয়ে। দীর্ঘ পথচলার এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক গর্বের মুহূর্ত বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।


