Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অজিদের বিরুদ্ধে মেয়েদের বিশ্বকাপে সেমিফাইনালে নামার আগেই ছিটকে গেলেন ফর্মে থাকা ওপেনার প্রতিকা রাওয়াল (Pratika Rawal)। স্মৃতি মন্ধানার পর তিনিই দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
ছিটকে গেলেন ফর্মে থাকা ওপেনার (Pratika Rawal)
মেয়েদের বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার খাদ থেকে দুরন্ত ছন্দে ফিরে এসেছে ভারতীয় দল। ফর্মে রয়েছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার সাথে আর তার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ভারতীয় মেয়েদের দলের ডানহাতি ওপেনার প্রতিকা রাওয়াল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় তার দেন পা মচকে যায়। যার ফলে তিনি ব্যাট করতেও নামতে পারেননি। এখন জানা যাচ্ছে ৩০ অক্টোবর অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন না। তার দল থেকে ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা, দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি (Pratika Rawal)।
রবিবার ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ২১ তম ওভারে। দীপ্তি শর্মার বলে শারমিন আক্তার একটি শট খেলেন এবং সেই বল আটকাতে গিয়েই চোট পান প্রতিকা। পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান এবং খুব বাজে ভাবে তাকে মাঠে পড়ে যেতে দেখা যায়। যন্ত্রণায় দেখা যায় তাকে লুটিয়ে পড়তে। ভারতীয় দলের ফিজিয়ো দ্রুত মাঠে পৌঁছান এবং প্রতিকার ব্যথা কমানোর চেষ্টা করেন। কিন্তু তাতে সফল না হওয়ায়, প্রতিকাকে সাপোর্ট স্টাফের সাহায্যে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Debashree Roy: আবাসনে ঘুরতে পারবে না পোষ্যরা! প্রতিবাদ করতেই বিতর্কে দেবশ্রী
২০২৫ মেয়েদের বিশ্বকাপে অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। ৬ ইনিংসে ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন প্রতিকা। স্মৃতি মন্ধানার পর তিনিই দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। একাধিক ম্যাচে দুজনের জুটি ভারতকে শক্তিশালী ভাবে শুরু করতে সাহায্য করেছে। যার ফলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়েছে টিম ইন্ডিয়ার। তবে এই চোট তাকে নকআউট ম্যাচ থেকে ছিটকে দিল (Pratika Rawal)।


