Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)। আবেদন গ্রহণ বিচারপতি জয় সেনগুপ্তর। আগামীকাল শুনানির সম্ভাবনা।
আগাম জামিনের আবেদন গৃহীত হল হাইকোর্টে (Arjun Singh)
চলতি বছরের শুরুর দিকেই বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতার অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বারাকপুর মহকুমা আদালত। গত মার্চে জগদ্দলের এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ‘রক্ষাকবচ’ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং।
গ্রেফতারি এড়াতে বিচারপতি শম্পা দত্তের বেঞ্চে আবেদন জানান তিনি। মূলত বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া অর্ধশতাধিক এফআইআর-এর ভিত্তিতেই এই রক্ষাকবচ চেয়েছিলেন তিনি। আদালত তাঁকে রক্ষাকবচ দেয়।

আরও পড়ুন: Gautam Gambhir: রো-কো জুটির প্রশংসায় গম্ভীর, বাধ্য হয়েই কি সুর বদল?
কিন্তু তৃণমূল কর্মীর উপর গুলি চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে হওয়া মামলা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। গত শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। উল্টে বারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে এই মামলায় অর্জুন সিং আগাম জামিনের আবেদনও করতে পারবেন বলে জানিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেইমতো সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর আবেদন গ্রহণ করেছে আদালত। আগামীকাল শুনানির সম্ভাবনা (Arjun Singh)।


