Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে জয় দিয়ে বছরটা শেষ করল প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)। বুধবার এমআই কেপ টাউনকে ৮৫ রানে হারিয়েছে সৌরভের দল।
ব্রেভিস-রাদারফোর্ডের ঝোড়ো ইনিংস (Pretoria Capitals)
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের শুরুটা ভাল না নতুন বছর শুরু হলো জয় দিয়ে। বুধবার কেপ্টাউনকে ৮৫ রানে সৌরভের দল। জয়ের নেপথ্য নায়ক ব্রেভিস ও রাদারফোর্ড জুটি। দু’জন মিলে টানা ছয়টি ছয় মারেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে এই প্রথম জয় প্রিটোরিয়ার (Pretoria Capitals)।
বুধবার প্রথম ব্যাট করতে নামে প্রিটোরিয়া। শেষ দিকে ব্রেভিস-রাদারফোর্ড ঝরে দলের স্কোর ২০০ পার করে যায়। এই প্রতিযোগিতার অন্যতম সেরা ব্যাটিং দেখা গিয়েছে ম্যাচে। ডেথ ওভারে বোলাররা রেখেই পাননি দুই ব্যাটারের তান্ডব থেকে।
ব্রেভিস আইপিএল-এ খেলেন চেন্নাইয়ের হয়ে। প্রথম দুই ম্যাচে সাফল্য না পেলেও বুধবারে চাপের মুখে ভাল খেলেন। ১৩ বলে ৩৬ রান করেছেন তিনি। তাঁর আগ্রাসী ব্যাটিং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আশা জাগাচ্ছে প্রোটিয়া শিবিরে।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দলনেত্রী মমতা ও সেনাপতি অভিষেকের
ব্রেভিসের থেকে বেশি আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করছিলেন রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের এই বার গুজরাট ছেড়ে যোগ দিয়েছেন মুম্বই দলে। তিনি করেন ১৫ বলে ৪৭ রান। তাঁর ব্যাটিংয়ের সামনে দিশা হারিয়ে ফেলেন বিপক্ষের বোলাররা।

দু’জনে মিলে ২৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। তার মধ্যে শেষ তিন ওভারেই এসেছে ৭২ রান। মুম্বই কখনওই লড়াই করতে পারেনি। তারা শেষ পর্যন্ত ১৩৫ রানে অলআউট হয়ে যায়। মরসুমে এই প্রথম জয় পেল প্রিটোরিয়া। তাদের এখন লক্ষ্য পরের ম্যাচগুলিতেও এই জয়ের ছন্দ ধরে রাখা (Pretoria Capitals)।


