Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দাম ১ লাখেরও কম কিন্তু এর মাইলেজ দুর্দান্ত। হিরো এই বাইকটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ আছে আধুনিক ও প্রিমিয়াম ফিচার্স (Hero Bikes)।
Hero Glamour (Hero Bikes)
ভারতের বাজারে হিরো গ্ল্যামার সবথেকে জনপ্রিয় বাইকগুলির মধ্যে অন্যতম। দেশের বাজারে হিরো গ্ল্যামার দিনদিন হয়ে উঠছে অন্যতম সেরা বাইক। এর চাহিদা বেড়ে চলেছে ক্রমাগত। এই বাইক তার পারফর্মেন্স, কম মেইনটেনেন্স এবং মাইলেজের কারণে মানুষের কাছে জনপ্রিয়। এবার এই বাইকটিরই একটি নতুন আপডেটেড এডিশন নিয়ে এলো হিরো মোটোকর্প। বাইকটিতে কী কী নতুন চমক রয়েছে? দেখে নিন (Hero Bikes)।
হিরোর এই বাইকটিতে রয়েছে আধুনিক ও প্রিমিয়াম ফিচার্স। এতে থাকছে সম্পুন্ন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যা গতি, জ্বালানি স্তর, ওডোমিটার, ট্রিপ মিটার ও রিয়েল টাইম মাইলেজ দেখায়। বাইকটিতে আইথ্রিএস, এলইডি হেডল্যাম্প এবং ডিআরএল, ইউএসবি চার্জিং পোর্ট, স্প্লিট অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার রয়েছে।
এতে ১০ লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। সংস্থার দাবি এক লিটার তেলে ৬৫ কিমি যেতে পারবেন। হিরো গ্ল্যামারে রয়েছে ১২৪.৭ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এতে ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে এবং এর সর্বোচ্চ গতি রয়েছে ৯৫ কিমি প্রতি ঘণ্টা। হিরোর এই বাইকে ফুল ট্যাঙ্ক করলে ৫৫০-৬৫০ কিমি যাওয়া যাবে (Hero Bikes)।
আরও পড়ুন: Mayanmar Election : গণতন্ত্র ফিরতে চলেছে মায়ানমারে! ডিসেম্বরেই হবে ভোট, ঘোষণা জুন্টার
তাছাড়া হিরোর এই বাইকে রয়েছে এক্সটেক ভ্যারিয়ান্টে ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং কল/মেসেজ নোটিফিকেশনের মত ফিচার্সও। এই বাইকের উচ্চতা রাখা হয়েছে ৭৯০ মিমি যার কারণে এই বাইকে সবাই চালাতে পারেব। এর ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকি যেকোনো রাস্তায় এবং স্পিড ব্রেকারে রাইডিং মসৃন হয়।
হিরো গ্ল্যামারের এই বাইকটি আকর্ষণীয় লুক্সের কারণে কম্পিউটার সেগমেন্টের অন্যতম সেরা বাইক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। হিরো গ্ল্যামার মূলত ভারতের বাজারে দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যায়। গ্ল্যামার ড্রাম ব্রেক ওবিডি-টুবি ভ্যারিয়ান্টের দাম রয়েছে ৮৭,১৯৮ টাকা যেখানে গ্ল্যামার ডিস্ক ব্রেক ভ্যারিয়ান্টের দাম ৯১,১৯৮ টাকা। শহর ও ডিলারশিপের উপর নির্ভর করে অন রোড দাম কিছুটা বদল হতে পারে (Hero Bikes)।


