Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছেলেদের মধ্যে পরবর্তী রাউন্ডে এগোলেন প্রণয় ও লক্ষ্য সেন কিন্তু প্রথম পর্বেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু (PV Sindhu)।
ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না সিন্ধুর (PV Sindhu)
ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দীর্ঘদিন পর কোর্টে ফিরেও আশাজনক হলো না ফলাফল। তার সাফল্যের আশায় ছিল সমর্থকরা। কিন্তু সেই আশা পূরণ হলো না। ব্যর্থতা যেন তার পিছু চার্চে না। BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদকের ম্যাচে তাকে ছিটকে যেতে হয়েছিল। আবার একবার তাকে দেখতে হলো হারের মুখ। প্রথম গেমে এগিয়ে থেকেও বিদায় নিতে হলো সিন্ধুকে (PV Sindhu)।
পিভি সিন্ধুর বিপক্ষে ছিলেন ডেনমার্কের প্রতিযোগী লিনে ক্রিস্টোফারসেন। তার কাছেই হেরে বিদায় নিতে হয়েছে ভারতীয় এই শাটলারকে। ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনের কাছে ২১-১৫, ১৬-২১, ১৯-২১ ফলে হেরে ছিটকে গেলেন অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী সিন্ধু। মোট ছয় বার মুখোমুখি হতে দেখা গেছে পিভি সিন্ধু ও ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনকে। এই প্রথম হারতে হলো সিন্ধুকে। প্রথম গেমে এগিয়ে থেকেও ৫-৫ করে ফেলেন লিনে ক্রিস্টোফারসেন। ১৪-১৩ ফলে এগিয়ে থাকার পরে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি ভারতীয় তারকা। শেষ পর্যন্ত সিন্ধু ২১-১৫ ফলে প্রথম গেম জিতে নেন।

আরও পড়ুন: Bollywood: আইনি গেরোয় স্বস্তির নিঃশ্বাস শাহরুখ-দীপিকার, বাড়ছে জলঘোলা!
দ্বিতীয় গেমে ম্যাচে প্রত্যাবর্তন ঘটে ডেনমার্কের প্রতিযোগীর। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্রতিযোগীর। ১৯-১৯ ফলে লড়াই চলছিল দুজনের। তবে শেষ পর্যন্ত ২১-১৯ ফলে ম্যাচ জেতেন ডেনমার্কের প্রতিযোগী। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত। তবে শেষ হাসি হাসেন ক্রিস্টোফারসেন। বিদায় নিতে হয় ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে।
তবে ছেলেদের সিঙ্গলসে জয় পেলেন HS প্রণয় ও লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন প্রণয় ও লক্ষ্য সেন। বিশ্ব ক্রমতালিকায় থাকা এইচ এস প্রণয় ৪৪ মিনিটে হারিয়েছেন বিশ্বের ১৪ নম্বর চিনের লু গিয়াং জ়ু-কে, খেলার ফলাফল ১-১৭, ২১-১৪। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লক্ষ্য সেন তাইওয়ানের ওয়াং জু-উইকের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয়। খেলার ফলাফল ২২-২০, ১৬-২১, ২১-১৫ (PV Sindhu)।


