Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সাত বছরের দীর্ঘ অপেক্ষা। এই অপেক্ষায় রয়েছে একরাশ যন্ত্রণা। রয়েছে চোট-আঘাত। টানা ব্যর্থতার ধাক্কায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পিভি সিন্ধু (PV Sindhu) ফের ঘুরে দাঁড়িয়েছেন। ব্যর্থতা কাটিয়ে ফের ভারতের ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় শাটলার হিসেবে জাপান ওপেন জয় করলেন তিনি। এই দুর্দান্ত কামব্যাকের নেপথ্যে রয়েছেন বিরাট কোহলি। তাঁর গুরুমন্ত্রেই বাজিমাত করেছেন সিন্ধু। চ্যাম্পিয়ন হওয়ার পর কিং কোহলিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তারকা এই শাটলার।
কেরিয়ারে ব্যর্থতা (PV Sindhu)
এর আগে ২০২৪ সালে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ট্রফি জিতেছিলেন সিন্ধু (PV Sindhu)। এরপর থেকেই তাঁর পারফরম্যান্স নিম্নমুখী হতে শুরু করে এবং প্যারিস অলিম্পিকেও আশানুরূপ ফল হয়নি। মানসিকভাবে বিধ্বস্ত সিন্ধুর ওপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে আসে চোট-আঘাত, যার ফলে একটা সময়ে কেরিয়ার শেষের শঙ্কাও তৈরি হয়েছিল।

কোহলির পেপটক (PV Sindhu)
কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়ে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির শরণাপন্ন হন সিন্ধু। সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, যে বিরাট কোহলির কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। কারণ, কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে তিনি বিরাটকে মেসেজ করার কয়েক মিনিটের মধ্যেই উত্তর পান এবং পরের দিনই তাঁদের দেখা হয়। কোহলির পরামর্শ তাঁর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয় এবং তিনি উপলব্ধি করেন যে কেবল ট্রফি বা ম্যাচ জেতাই সব নয়, বরং খেলাটাকে আনন্দের মাধ্যম হিসেবে দেখা উচিত। এই মানসিক বদলই তাঁর খেলায় নতুন গতি আনে। সুতরাং বিরাটের পেপটকেই প্রকাশ পায় সিন্ধু ২.০।
আরও পড়ুন: Kevin Keegan Died: দুঃসংবাদ! প্রয়াত ইংল্যান্ডের ফুটবলার
সিন্ধুর কামব্যাক (PV Sindhu)
চলতি বছরের শুরু থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন সিন্ধু, আর ট্রফির খরা কাটল সুদূর জাপানে এসে। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন জাপানের তারকা আকানে ইয়ামাগুচি। গত চার বছরে একবারও ইয়ামাগুচিকে হারাতে না পারলেও, ফাইনালে সেই শক্ত গাঁটকে পতনের মাধ্যমেই কেরিয়ারের অন্যতম সেরা কামব্যাক সম্পন্ন করলেন তিনি।



