Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: একুশে জুলাই বললেই চোখের (21 July TMC Menu) সামনে ভেসে উঠত বিশাল জনসমুদ্র, আর তার সঙ্গেই সভাস্থল জুড়ে ডিম-ভাতের এলাহি আয়োজন। ‘পালাবদল’-এর আগের সেই চেনা ছবি আজ উধাও। তৃণমূলের মেগা ইভেন্টে এখন খাবারের মেনুতে এক বিরাট পরিবর্তন! ডিম-ভাতের জায়গায় কর্মীদের পাতে এখন স্থান করে নিয়েছে অতি সাধারণ মুড়ি, পিঁয়াজ, কাঁচালঙ্কা, শসা আর বাদাম।
অলিখিত নিয়ম আর নেই (21 July TMC Menu)
একসময় ২১ জুলাইয়ের জনসভায় পেটপুরে (21 July TMC Menu) ডিম-ভাত খাওয়াটাই যেন ছিল অলিখিত নিয়ম। দূর দূরান্ত থেকে কর্মী-সমর্থকেরা আসতেন, খেতেন পাত পেড়ে। কিন্তু সময় বদলেছে, আর তার সাথেই বদলেছে বার্তা। কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা-এই ভিড় কোনো খাবারের লোভে নয়, এই ভিড় শুধুই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
দূর-দূরান্ত থেকে আসা দলীয় কর্মী-সমর্থকদের বক্তব্যও এক: – ” কোনো খাবারের আয়োজনের আশায় তাঁরা আসেননি। নেত্রীর রাজনৈতিক বার্তা এবং নীতি শোনার জনাই রাত জেগে, কষ্ট করে কলকাতায় আসা।” অনেকেই নিজেদের সাথে করে টিফিন কৌটো বা ব্যাগে নিয়ে এসেছেন মুড়ি, কাঁচালঙ্কা, শসা আর বাদাম।তাদের বক্তব্য – “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে আসতাম, ডিম-ভাতের টানে না।”
আরও পড়ুন: 21 July Sealdah: বিভাজনের ২১ জুলাই, ছাব্বিশের একুশের সমাবেশে শুনশান শিয়ালদহ
ডিম-ভাতের জাঁকজমক এড়িয়ে, মুড়ি-শসা-বাদামের এই সহজ-সরল পদই এখন একুশে জুলাইয়ের মূল আকর্ষণের অঙ্গ হয়ে উঠেছে।


