Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোয় আসতে চলেছে রঘু ডাকাত (Raghu Dakat)। অনেকটা উচ্ছ্বাস, অনেকটা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছেন দেবের (Dev) অনুরাগীরা। এবার প্রকাশ্যে চলে এল এমন এক লুক, যা দেখে খুশিতে ভাসছেন নেটনাগরিক। নেটপাড়ায় ভাইরাল রঘু ডাকাতের ছবির কিছু দৃশ্য।
চলছে শুটিং (Raghu Dakat)
২০২১ সালে কালীপুজোর সময় রঘু ডাকাতের (Raghu Dakat) ঘোষণা করেছিলেন পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায় ও দেব। তবে কাজ শুরু করতে প্রায় সময় লেগে গেল চার বছর। গত বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। আর সেই শুটিংয়ের কিছু ছবি নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে।
দেব-ইধিকা জুটি (Raghu Dakat)
অভিনেতা দেব অভিনয় করবেন রঘু ডাকাতের (Raghu Dakat) ভূমিকায়। বিপরীতে থাকছেন ইধিকা পাল (Idhika Paul)। ইতিমধ্যেই ইধিকা দেবের সাথে জুটি বেঁধে ‘খাদান’ সুপারহিট হয়েছে। খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও রয়েছে সোহিনী সরকার । তিনি ডাকাত দলে এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Vicky Kaushal: ভিকিকে আড়াল করে মুখ লুকাচ্ছেন ক্যাটরিনা! কী বোঝাতে চাইলেন?
শিখতে হয়েছে অশ্বচালনা
শোনা যাচ্ছে , রঘু ডাকাত ছবির শুটিংয়ের জন্যে তৈরি হয়েছে ১০০ ফুট সেট। ছবির শুটিং হবে শহরে। আউট ডোরেও কিছু শুটিং হতে পারে। ডাকাতের ভূমিকায় অভিনয় করার জন্য দেবকে শিখতে হয়েছে অশ্বচালনা ও লাঠি চালনা। রেখেছেন লম্বা চুল ও দাড়ি। সূত্রের খবর, ছবিতে একাধিক লুকে দেখা যাবে দেবকে। তবে সেসব লুক প্রকাশ্যে আসেনি। আপাতত সিক্রেট রয়েছে। দেব রায়বেশে দলের কর্ণধারের কাছে লাঠি খেলার প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গিয়েছে।
ছবির মূল বিষয়
এক ঐতিহাসিক গল্পের অবলম্বন এই রঘু ডাকাত। নীল বিদ্রোহের পটভূমিতে এই ছবি। ইংরেজ শাসনের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছিলেন রঘু ডাকাত, সেই গল্পই এই ছবিতে দেখা যাবে। রঘু ডাকাতের নানা চরিত্র ফুটে উঠবে এখানে। দরিদ্র, নিপীড়িতদের কাছে মুক্তিদাতা হিসাবে ফুটে উঠবে তাঁর চরিত্রে। সংস্থার তরফ থেকে জানা গেছে, দেবের অনেক গুলো লুক ধরা পড়বে এই ছবিতে। তবে আপাতত যতটা ছবি বা লুক অনুরাগীদের সামনে এসেছে, তাতেই তারা অধীর হয়ে উঠেছে। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, বড়পর্দায় ‘রঘু ডাকাত’ এর মুক্তির জন্য। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ২০২৫ এ দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এই ছবি। তবে দেব অনুরাগীরা আশাবাদী, রঘু ডাকাতের ভূমিকায় দেব সকলের প্রশংসা কুড়োবেন।
আরও পড়ুন: Koushani Mukherjee Birthday: হবু শ্বশুরবাড়িতে কৌশানীর যত্ন কেমন? জন্মদিনেই ফাঁস সিক্রেট
দেবের প্রচেষ্টা
ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে খাদান । বেশ কয়েক বছর পর টলিউডে বড় সাফল্যের মুখ দেখেছে, ‘বহুরূপী’ থেকে শুরু করে ‘খাদান’সহ বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় কি জুড়বে দেবের রঘু ডাকাত? ইতিমধ্যেই ছবি নিয়ে বেশ আশাবাদী টিম। শুধু তাই নয়, খাদান ছবির মুক্তি পরবর্তী প্রচারে সেই ইঙ্গিত বারংবার দিয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রিতে সেই পুরাতন জায়গা, নতুন ফর্মে তুলে ধরতে বারংবার প্রচেষ্টা চালাচ্ছেন দেব। সেই প্রচেষ্টার অন্যতম অংশ ‘রঘু ডাকাত’।


