Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Rahul Gandhi) বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তুলে আক্রমণ আরও তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার দিল্লিতে কংগ্রেসের দপ্তরে সাংবাদিক বৈঠক করে জ্ঞানেশকে পদত্যাগের পরামর্শ দেন তিনি। রাহুলের বক্তব্য, পদ ছেড়ে তদন্তে সহযোগিতা করলে রাজসাক্ষী হওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের অন্তত ২০০ জন আধিকারিক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা।
প্রবল চাপে জ্ঞানেশ কুমার (Rahul Gandhi)
সাংবাদিক বৈঠকে রাহুলের অভিযোগ, জ্ঞানেশ কুমার (Rahul Gandhi) প্রবল চাপের মধ্যে রয়েছেন। এমনকি তিনি রাতে ঘুমোতে পারছেন না বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা। রাহুলের দাবি, নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগের নেপথ্যে আরও বড় শক্তি রয়েছে এবং মুখ্য নির্বাচন কমিশনার নিজেও চাপের মুখে কাজ করছেন। তবে এই অভিযোগগুলির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য সামনে আসেনি।
সত্য প্রকাশে বিরোধীদের লড়াই
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকার দাবি করে রাহুল বলেন, তদন্তকারী সংস্থা থেকে বিদেশমন্ত্রক-বিভিন্ন জায়গার খবর তাঁর কাছে পৌঁছচ্ছে। তাঁর দাবি, সত্য প্রকাশের জন্য বিরোধীরা লড়াই চালিয়ে যাবেন।
আরও পড়ুন: CJP Protest: ‘গোটা দেশটাই হবে যন্তর মন্তর’, নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবাদে CJP, আটক সৌরভ-আশুতোষ
বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং জ্ঞানেশের পদত্যাগের দাবিতে সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের কর্মসূচি নেয় বিরোধী জোট। কনস্টিটিউশন ক্লাবে জমায়েতে রাহুল, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। পরে রাহুল-সহ আট বিরোধী নেতা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বলে জানা গিয়েছে।


