Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নেপাল ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দিনের ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহ (Narendra Modi)। ২২ থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বাণিজ্যকে কেন্দ্র করে এই সফর ঘিরে তৈরি হয়েছে বিশেষ প্রত্যাশা।
মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, একাধিক কর্মসূচি (Narendra Modi)
সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন এবং মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সফরের শুরুতেই রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বালেন শাহ। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রয়েছে তাঁর।
অযোধ্যা-জনকপুর ট্রেন পরিষেবা উদ্বোধন (Narendra Modi)
দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অযোধ্যা-জনকপুর সরাসরি ট্রেন পরিষেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বালেন শাহ। ভার্চুয়াল মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন দুই দেশের রেল যোগাযোগ ও পর্যটন বৃদ্ধিতে নতুন দিশা দেখাতে পারে।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
বন্যা পুনর্গঠন থেকে বিদ্যুৎ বাণিজ্য
গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় নেপালের একাধিক অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিকাঠামো। সেই ক্ষয়ক্ষতি সামাল দিতে পুনর্গঠনের জন্য ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলারের আর্থিক সহায়তা চাওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। অনুদান এবং স্বল্প সুদে ঋণের মাধ্যমে এই সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে নেপাল। এছাড়াও জলবিদ্যুৎ প্রকল্প, দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য, রেল যোগাযোগ এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। পোখরা ও ভৈরহাওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচলের ক্ষেত্রে ভারতীয় আকাশপথ ব্যবহারের অনুমতি চাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।



