Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Railway Luggage Rules) সফর করছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল সঙ্গে নেওয়া মালপত্র বা লাগেজ। অনেক সময় দেখা যায়, যাত্রীরা লাগেজ নিয়ে সমস্যায় পড়েন, কখনও অতিরিক্ত ভাড়া গুনতে হয়, আবার কখনও ট্রেনে তুলতে না পেরে বিপাকে পড়েন। তাই ট্রেনে ওঠার আগে জেনে নেওয়া প্রয়োজন, আপনি কতটা লাগেজ সঙ্গে করে বিনা খরচে নিয়ে যেতে পারবেন।
নির্দিষ্ট ওজনসীমা নির্ধারণ (Railway Luggage Rules)
ভারতীয় রেলওয়ে প্রতিটি শ্রেণির যাত্রীর জন্য নির্দিষ্ট ওজনসীমা নির্ধারণ করেছে (Railway Luggage Rules)। এই নির্দিষ্ট পরিমাণ মালপত্রকে বলা হয় “ফ্রি অ্যালাউয়েন্স”। যার মধ্যে ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন জামাকাপড়, প্রয়োজনীয় জিনিস ইত্যাদি পড়ে।
কোন শ্রেণিতে কতটা লাগেজ ফ্রি? (Railway Luggage Rules)
- এসি ফার্স্ট ক্লাস: এই শ্রেণির যাত্রীরা সবচেয়ে বেশি সুবিধা পান (Railway Luggage Rules)। এক্ষেত্রে যাত্রীরা কোনও অতিরিক্ত চার্জ না দিয়েই ৭০ কেজি পর্যন্ত মালপত্র সঙ্গে নিতে পারেন।
- এসি টু টায়ার: এখানে বিনা খরচে ৫০ কেজি পর্যন্ত মালপত্র বহনের অনুমতি রয়েছে।
- এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাস: এই দুই জনপ্রিয় শ্রেণির যাত্রীরা ৪০ কেজি ওজন পর্যন্ত মালপত্র বিনামূল্যে নিতে পারেন।
- সেকেন্ড সিটিং বা জেনারেল ক্লাস: এখানে বিনা খরচে ৪৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করার অনুমতি রয়েছে।
শিশুদের জন্য আলাদা নিয়ম
৫ থেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে উপরের ওজন সীমার অর্ধেক লাগেজ ফ্রি হিসেবে বহনের নিয়ম রয়েছে।
অতিরিক্ত লাগেজের জন্য কী করতে হবে?
আপনার মালপত্র যদি নির্ধারিত সীমার চেয়ে বেশি হয়, তাহলে ট্রেনে তা তুলে নেওয়া যাবে, তবে এর জন্য বাড়তি চার্জ গুনতে হবে। রেলওয়ে বলছে, এই অতিরিক্ত ওজনের জন্য স্ট্যান্ডার্ড রেটের ১.৫ গুণ পর্যন্ত জরিমানা ধার্য করতে পারেন টিকিট পরীক্ষক। কখনও কখনও লাগেজ স্কেল রেট হিসেবে ৫০ টাকার ৬ গুণ, অর্থাৎ ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দিতে হতে পারে।

ব্রেক ভ্যানে লাগেজ পাঠানোর নিয়ম
আপনার লাগেজ যদি নির্ধারিত সীমার অনেকটাই বেশি হয়, সেক্ষেত্রে তা সঙ্গে করে না নিয়ে রেলের ব্রেক ভ্যানে বুকিং করতে হবে। ব্রেক ভ্যানে লাগেজ পাঠাতে হলে প্রতি লাগেজের জন্য ৩০ টাকা করে চার্জ দিতে হবে।


