Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকালে রাজস্থানে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা (Rajasthan Road Accident)। তীর্থযাত্রীদের বহনকারী একটি টেম্পো এবং শস্যবোঝাই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন অন্তত ১৪ জন। মৃতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন।
ন্যাশনাল হাইওয়ে ১২৫–এ সংঘর্ষ (Rajasthan Road Accident)
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে ১২৫ নম্বর ন্যাশনাল হাইওয়েতে, যোধপুর–বালেসার এলাকার খারি বেরি গ্রামের কাছে।
গুজরাটের বানাসকন্ঠ ও ধনসুরা এলাকার মোট ২০ জন তীর্থযাত্রী রাজস্থানের রামদেওরার উদ্দেশে একটি টেম্পো গাড়িতে রওনা দিয়েছিলেন। রাস্তায় চলার সময় বিপরীত দিক থেকে আসা শস্যের বস্তা বোঝাই একটি ট্রেলার হঠাৎ সজোরে ধাক্কা মারে টেম্পোটির সামনে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
আহতদের অবস্থা (Rajasthan Road Accident)
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ট্রমাটিক দৃশ্য দেখে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতরদের স্থানান্তর করা হয় যোধপুর এমডিএম হাসপাতালে। পুলিশ জানিয়েছে, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
ট্রেলারের চালক পলাতক (Rajasthan Road Accident)
ঘাতক ট্রেলারের চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। তাকে খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে। বালেসার থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এই দুর্ঘটনা অত্যন্ত ভয়ানক। কীভাবে ট্রেলারের নিয়ন্ত্রণ হারায় বা অতিরিক্ত গতি ছিল কিনা, তদন্ত চলছে।”
নিহত ৫(Rajasthan Road Accident)
রাজস্থানের পরে, একইদিন সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রেও ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। পিটিআই সূত্রে খবর, একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ট্র্যাক্টর-ট্রলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ যাত্রীর।
আরও পড়ুন: Instagram: ইনস্টাগ্রামে লাভ রিয়্যাক্ট থেকে রক্তারক্তি! ধূপগুড়িতে লাভ স্টোরিতে ভায়োলেন্ট অ্যাঙ্গেল
ঝাঁসি রোডে ঘটনার সময় সকাল ৬টা
গোয়ালিয়রের পুলিশ সুপার রবিন জৈন জানান, দুর্ঘটনাটি ঘটে ঝাঁসি রোড থানার মালওয়া কলেজের সামনে।
মৃতেরা চার চাকা গাড়িটিতেই ছিলেন এবং তাঁরা সকলেই গোয়ালিয়র শহরের দীনদয়াল নগর এলাকার বাসিন্দা।



