Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাখি বন্ধন শুধুমাত্র একটি উৎসব নয় (Rakhi Purnima 2025), এটি একটি আবেগ, একটি প্রতিশ্রুতি। এই উৎসব ভাই-বোনের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে ভালোবাসা ও আশীর্বাদ দেন, এবং ভাইয়েরা সেই সম্পর্ক রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
কখন পড়ছে রাখির দিনক্ষণ? (Rakhi Purnima 2025)
২০২৫ সালে রাখির দিনক্ষণ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে (Rakhi Purnima 2025)। কারণ, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৮ অগস্ট থেকেই। কিন্তু হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালে রাখি বন্ধন পড়ছে ৯ অগস্ট, শনিবার। তাই এই বছর রাখি পালনের জন্য শুভ মুহূর্ত নির্ধারিত হয়েছে ওই দিনেই। পূর্ণিমার দিনে রাখি বাঁধার রীতি প্রচলিত থাকলেও, তিথি শুদ্ধ থাকার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুযায়ী যেহেতু পূর্ণিমা তিথির শুভ সময় ৯ অগস্টেই বেশি সময় ধরে থাকবে, তাই সেদিনই ভাই-বোনেরা রাখি পরানোর রীতি পালন করবেন।
শুভ মুহূর্ত বা রাখি বাঁধার সময় (Rakhi Purnima 2025)
শ্রাবণী পূর্ণিমার দিন অর্থাৎ ৯ অগস্টে দিনের নির্দিষ্ট সময়ে রাখি বাঁধলে তা শাস্ত্রমতে আরও শুভ বলে বিবেচিত হয় (Rakhi Purnima 2025)। সাধারণত সকাল থেকেই রাখি পরানো শুরু হয়, তবে অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত সময় মেনে রাখি বাঁধাই উত্তম।
আরও পড়ুন: Janmashtami 2025: জন্মাষ্টমীতে আদরের গোপালকে সাজাবেন কীভাবে?
রাখি উৎসবের তাৎপর্য
রাখি বন্ধনের মূল কথা হল, একে অপরের পাশে থাকার অঙ্গীকার। বোনেরা শুধু ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করেন না, সেই সঙ্গে নিজের ভালবাসা, স্নেহ ও বিশ্বাসের চিহ্নস্বরূপ রাখি পরান। অন্যদিকে, ভাইয়েরা তাদের বোনকে বিপদের সময়ে রক্ষা করার, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।


