Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অগস্ট মাসে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড (Ireland)।
আয়ারল্যান্ড বোর্ডের বিশেষ বার্তা ক্রিকেটারদের (Ireland)
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছে যে ইচ্ছে না হলে তাদের ক্রিকেটারদের খেলার দরকার নেই। অগস্ট মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। সেই সিরিজের আগে নিজেদের দেশের ক্রিকেটারদের বোর্ডের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে তাঁরা চাইলে নাই খেলতে পারেন এই সিরিজ (Ireland)।
আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের বোর্ডের অনেকেই আপত্তি তুলেছিলেন। ক্রিকেটারদেরও আপত্তি রয়েছে। আর তার কারণ হলো তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে সে দেশে মহিলাদের ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের ক্রিকেট খেলা। দলের সব ক্রিকেটার প্রায় অস্ট্রেলিয়া থাকেন। কেউ আবার অন্য দেশে।

লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এমন সিদ্ধান্ত আয়ারল্যান্ডের। অস্ট্রেলিয়াও এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ বয়কট করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে আইসিসি প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে খেলতে হয়েছে। ইংল্যান্ডও একই পথে হেঁটেছিল (Ireland)।

আয়ারল্যান্ডের ছেলেদের ক্রিকেট দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রেম ওয়েস্ট জানিয়েছেন ক্রিকেটাররা চাইলে এই সিরিজ থেকে সরে দাঁড়াতে পারেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের কথা হয়েছে। ওরা নিজেদের কথা বলেছে। ওদের বলেছি, কারও যদি আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে ইচ্ছে না হয়, তা হলে সে বাইরে বসতে পারে। এতে কোনও সমস্যা নেই।’
আরও পড়ুন: Chaturangini Sena: ২ লক্ষ লোকের নয়া সেনা! চতুরঙ্গিনী সেনা-র নেপথ্যে কোন বিশেষ তথ্য ?
আইসিসি পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে প্রথম মহিলা হিসাবে সারা কিনকে চিফ এগজিকিউটিভ পদে বসিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তিনি বলেন, ‘আমরা রাজি হয়েছি ঠিকই, কিন্তু একটা অস্বস্তি রয়েছে। যে দেশে মহিলাদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখার কোনও অধিকার নেই, সেই দেশের বিরুদ্ধে অনেকে খেলতে চায় না। আমাদের বোর্ডের ৪০ শতাংশ সদস্য মহিলা। তাই বিষয়টা হালকা ভাবে নিলে হবে না। কিন্তু আর্থিক দিকটাও দেখতে হবে। তাই সিরিজে রাজি হয়েছি আমরা (Ireland)।’


