Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালিদের অন্যতম জনপ্রিয় উৎসব রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা (Rakhi Purnima 2026)। এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুরক্ষার কামনা করেন। তবে বর্তমানে এই উৎসব শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। সার্বজনিক রাখি বন্ধন এর প্রচলন হয়েছে কবিগুরুর বাংলায়। প্রতি বছর শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়।
কবে রাখি পূর্ণিমা? (Rakhi Purnima 2026)
রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার সমাপ্তিও শ্রাবণী পূর্ণিমাতেই (Rakhi Purnima 2026) হয়। ফলে একই দিনে ঝুলনযাত্রার শেষ এবং রাখি বন্ধন পড়ায় দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই তিথিতে নতুন কাজের সূচনা, পুজো বা অন্যান্য শুভ অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন।
দিন ও তিথি
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা (১৪৩৩) অনুযায়ী ২০২৬ সালের রাখি পূর্ণিমা পালিত হবে বৃহস্পতিবার, ২৭ অগাস্ট। কলকাতা সময় অনুযায়ী পূর্ণিমা তিথি ২৭ অগাস্ট সকাল থেকে শুরু হয়ে ২৮ অগাস্ট সকাল পর্যন্ত থাকবে। পূর্ণিমা তিথি শুরু: সকাল ৯টা ০৮ মিনিট (প্রায়) পূর্ণিমা তিথি শেষ: ২৮ অগাস্ট (শুক্রবার) সকাল ৯টা ৪৮ মিনিট (প্রায়), এই সময়ের মধ্যেই রাখি বন্ধনের শুভ আচার সম্পন্ন করা যাবে।
আরও পড়ুন: Salman Khan: অসমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ভাইজান
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাখি কেনার ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা উচিত। বর্তমানে বাজারে নানা ধরনের আকর্ষণীয় রাখি মিললেও সব রাখি শুভ বলে মনে করা হয় না। বিশেষজ্ঞদের মতে, রেশম বা সুতির সুতো দিয়ে তৈরি রাখি ব্যবহার করাই বেশি মঙ্গলজনক। বিশ্বাস করা হয়, এই ধরনের রাখি ভাইয়ের জীবনে সাফল্য, সম্মান ও ইতিবাচক শক্তি বয়ে আনে। তাই শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, শাস্ত্রসম্মত দিক বিবেচনা করেও রাখি নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়।


