Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শীত এলেই বাঙালির ঘরে ঘরে বদলে যায় খাওয়াদাওয়ার মেনু। লেপ-কম্বলের আরাম, সকালের রোদ পোহানো আর তার সঙ্গে সবচেয়ে বড় আকর্ষণ—নলেন গুড়ের মিষ্টি গন্ধ। পিঠে-পুলি থেকে শুরু করে পায়েস, সন্দেশ—শীতকাল মানেই নলেন গুড়ের রাজত্ব। বাজার থেকে মিষ্টি কেনা তো চলতেই থাকে, তবে এবছর একটু আলাদা কিছু করে দেখাতে পারেন। অল্প কিছু উপকরণ আর সামান্য যত্ন নিলেই ঘরেই বানানো যাবে দোকানের মতো নরম ও সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ(Nolen Gur Sandesh Recipe)।
শীত মানেই নলেন গুড়ের হাতছানি(Nolen Gur Sandesh Recipe)
খেজুরের রস থেকে তৈরি নলেন গুড় শুধু স্বাদে নয়, গন্ধেও অতুলনীয়। এই গুড়(Nolen Gur Sandesh Recipe) দিয়ে তৈরি মিষ্টির আলাদা একটা আবেদন রয়েছে, যা শীতকাল ছাড়া অন্য সময়ে পাওয়া যায় না। তাই শীতের মরসুমে নলেন গুড়ের সন্দেশ মানেই বাঙালির আবেগ।

কী কী লাগবে(Nolen Gur Sandesh Recipe)
এই রেসিপিতে খুব বেশি ঝামেলা নেই। প্রয়োজন হবে—২৫০ গ্রাম তাজা ছানা (ভালো করে জল ঝরানো)। ১০০ থেকে ১২৫ গ্রাম নলেন গুড়। সামান্য এলাচ গুঁড়ো । সাজানোর জন্য কাজু বা কিশমিশ।
ছানা প্রস্তুতির সঠিক পদ্ধতি
প্রথমে ছানাটি একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে ১ থেকে ২ ঘণ্টা ঝুলিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন, ছানায় যেন একদম জল না থাকে। জল ঝরে গেলে একটি বড় থালায় ছানা নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিন। ছানা যত বেশি মসৃণ হবে, সন্দেশ তত নরম ও মোলায়েম হবে।

আরও পড়ুন: Victoria Sponge Cake: ব্রিটিশ ঐতিহ্যের মিশেল ভিক্টোরিয়া স্পঞ্জ কেক, স্বাদ ও ইতিহাসের মেলবন্ধন
রান্নার প্রণালী
একটি নন-স্টিক প্যানে মাঝারি আঁচে নলেন গুড় জাল দিতে দিন। গুড় পুরোপুরি গলে গেলে তাতে মেখে রাখা ছানা ও এলাচ গুঁড়ো যোগ করুন। আঁচ কমিয়ে হালকা হাতে ক্রমাগত নাড়তে থাকুন। প্রায় ৭–১০ মিনিট পরে মিশ্রণটি যখন মণ্ডের মতো হয়ে প্যানের গা ছেড়ে আসবে, তখনই নামিয়ে নিন।

বেশি সময় আঁচে রাখলে সন্দেশ শক্ত হয়ে যেতে পারে। মণ্ডটি হালকা গরম থাকতেই গোল বা চৌকো আকার দিন। চাইলে ছাঁচ ব্যবহার করতে পারেন। উপর থেকে কাজু বা কিশমিশ দিয়ে সাজিয়ে নিন। ঠান্ডা হলে বা ফ্রিজে রেখে পরিবেশন করুন।
আরও পড়ুন: Black Forest Cake: ক্রিসমাস জমজমাট জার্মানির মিষ্টি ব্ল্যাক ফরেস্ট কেকের স্বাদে


