Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: সামনেই দূর্গা পুজো, ধুমধাম করে হয় ওনাদের বাড়িতে কিন্তু এইবার সেই আনন্দের মাঝে সবটা কেমন ফিকে হয়ে যাবে (Rani Mukerji)। শোকের ছায়া নেমে এল সিনেমা জগতে। জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। যশ রাজ ফ্লিল্মস থেকে এই খবর নিশ্চিত করে সকলের কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।

কী রয়েছে বিবৃতিতে (Rani Mukerji)
যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে “ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি শ্রীমতি কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ বিকেলে পরলোকগমন করেছেন। ” পরিবার থেকে এই শোকের সময়ে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর অনুরোধ করেছেন।
মায়ের জন্যই অভিনয়ে আসেন রানী (Rani Mukerji)
তিনি ছিলেন প্লেব্যাক গায়িকা। চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাম মুখার্জি ২০১৭ সালে মারা যান। কৃষ্ণা মুখার্জি ছিলেন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রানী মুখার্জি তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর অভিনেত্রী হওয়ার মূল কারণ ছিলেন তাঁর মা। তিনি আরও বলেন “আমি সিদ্ধান্ত নিইনি। আমার মা আমার জন্য সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা যখন ছোট ছিলাম, তখনকার প্রজন্মতা ছিল অন্যরকম।”

বাংলা সিনেমায় কৃষ্ণা মুখার্জির ভূমিকা
বাংলা সিনেমার সঙ্গে কৃষ্ণা মুখার্জির এক গভীর সম্পর্ক ছিল। তিনি ছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন। তিনি নিজেও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করে। এগুলির মধ্যে রয়েছে ‘মোমের আলো’, ‘হায়ওয়ান’, ‘তোমার রক্তে আমার সোহাগ’ ইত্যাদি।
আরও পড়ুন: Major Rishabh Singh Sambyal: ১২ বছর সেনা পরিষেবার পর অবসর, পেনশন পাবেন কি মেজর ঋষভ?
গভীর শোকহত গোটা মুখার্জি পরিবার
সমাজ মাধ্যমে এক দেওয়া এক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে। যদিও মারা যাবার কারণ এখনো অবধি জানা যায়নি। পরিবার থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এই খবর সমানে আসতেই নেটিজেনরা অভিনেতার জন্য দুঃখ প্রকাশ করেছেন।



