Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জিতে বাংলার বোলারদের দাপটে ২০০ রানেই শেষ হয়ে যায় অসমের ইনিংস। বল হাতে কামাল দেখিয়েছেন বাংলার বোলাররা (Ranji Trophy)।
৬৭ রানে এগিয়ে বাংলা (Ranji Trophy)
রঞ্জির গত ম্যাচে রেলওয়েজকে এক ইনিংস এবং ১২০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট সহ ৭ পয়েন্ট এসেছিল বাংলার ঘরে। জয়ের সেই ধারা বজায় রাখার লক্ষ্যেই বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অসমের বিরুদ্ধে নেমেছেন বাংলার ক্রিকেটাররা। আর সেই মানসিকতা দেখা গেল তাঁদের বোলিংয়ে। মাত্র ২০০ রানের মধ্যে শেষ করে দিল অসমের ইনিংস (Ranji Trophy)।
সামি-সুরুজের দাপটের সামনে দাঁড়াতে পারেননি অসমের ব্যাটাররা। সামি নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ৩ উইকেট নেন সুরজ। বাংলার দুই পেসার মিলেই অসমের ৬ উইকেট তুলে নেন। এ ছাড়াও নজর কাড়েন মহম্মদ কাইফ। তিনিও ২ উইকেট নেন। ইনিংসের শুরুতেই অসম ব্রিগেডে প্রথম ধাক্কা হানেন সুরজ। ঋষভ দাসকে (২) সাজঘরে ফেরান তিনি। তখন অসমের স্কোরবোর্ড মাত্র ৮ রান যোগ হয়েছে। এর পর কাইফ পরপর দুই উইকেট নিয়ে অসমকে চাপে ফেলে দেন। প্রথমে তিনি ফেরান প্রদ্যুন সাইকিয়াকে (৩৮)। তখন অসমের সংগ্রহ ৬১। আর বিপক্ষের ৬৫ রানে আরও একটি উইকেট তুলে নেন কাইফ। এ বার তাঁর শিকার হয় দানিশ দাস (৩)।
আরও পড়ুন: East Bengal: বিদেশের মাটিতে দাপট ইস্টবেঙ্গলের
স্বরূপম পুরকায়স্থ করেন ৬২ রান। যা দলের সর্বোচ্ছ রান। দলের দ্বিতীয় সর্বোচ্ছ রান করেন সুমিত ঘাড়িগাঁওকর (৫৩)। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানের লিড নিয়েছে বাংলা। অসমের বিরুদ্ধে দলে ফিরেই ১১১ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এর পরে দলের হাল ধরেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। একটুর জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন অনুষ্টুপ। অনুষ্টুপ মজুমদার করেন ৪৩ রান। শাকির গান্ধী ৫৮ রান। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেট হারিয়ে ২৬৭ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন শাহবাজ আহমেদ (৬১) এবং সুমন্ত গুপ্ত (২৫) (Ranji Trophy)। তৃতীয় দিনে বড় জুটি গড়ে লিড বাড়ানোই লক্ষ্য বাংলার।


