Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফিতে আরও একটা ম্যাচে ৭ পয়েন্টর লক্ষ্যে বাংলা। ১৪৪ রানের মধ্যে অসমের ৭ উইকেট ফেলতে পারলেই ইনিংসে জিতবে বাংলা (Ranji Trophy)।
চালকের আসনে বাংলা (Ranji Trophy)
রঞ্জি ট্রফির আগের ম্যাচে রেলওয়েজকে ইনিংসে হারিয়েছিল বাংলা। এবার বাংলার সামনে সুযোগ অসমকেও ইনিংসে হারানোর। রয়েছে আরও একটি ম্যাচে ৭ পয়েন্ট পাওয়ার। ম্যাচের শেষ দিন ১৪৪ রানের মধ্যে ৭ উইকেট তুলে নিতে পারলেই ইনিংস জিতে যাবে বাংলা (Ranji Trophy)।
শাহবাজ আহমেদ ও সুমন্ত গুপ্তর দাপুটে ব্যাটিংয়ে ভর করে মঙ্গলবার তৃতীয় দিনে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনের শেষে শাহবাজ আহমেদ ও সুমন্ত গুপ্ত অপরাজিত ছিলেন ৬১ ও ২৫ রানে। তৃতীয় দিন সেই জুটি খেলা এগিয়ে নিয়ে যান দুই ক্রিকেটার। জুটি গড়ার পাশাপাশি দ্রুত রান তোলেন দুজনে।
অল্পের জন্য শতরান হাতছাড়া হয় সুমন্ত গুপ্তর। সুমন্ত ৯৭ রানে আউট হন। চলতি রঞ্জিতে আরও একটি ইনিংসে ৯০-এর ঘরে আউট হয়েছেন তিনি। শাহবাজ নিজের শতরান পূর্ণ করেন। ১২২ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে রাহুল প্রসাদের ২৮ ও মহম্মদ শামির ১৮ রান বাংলাকে ৪৪২ রানে নিয়ে যায়। প্রথম ইনিংসে ২৪২ রানের বিশাল লিড পায় বাংলা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সামির সামনে খেই হারায় অসমের টপ অর্ডার। নিজের প্রথম দুই ওভারে ঋষভ দাস ও সরুপম পুরকায়স্তকে আউট করেন সামি। রঞ্জিতে ছন্দ বজায় রেখেছেন এই ডানহাতি পেসার। প্রদ্যুন শইকীয়াকে আউট করেন সূরজ সিন্ধু জয়সওয়াল। মাত্র ৮ রানে ৩ উইকেট হারায় অসম (Ranji Trophy)।
আরও পড়ুন: Ac-Local: শিয়ালদহ-কল্যাণী নতুন এসি লোকাল: এবার থেকে রবিবারেও চলবে AC লোকাল
দেখে মনে হচ্ছিল বাংলা তৃতীয় দিনেই হয়ত জিতে যাবে। তবে সেখানে কিছুটা লড়াই করতে দেখা যায় দেনীশ দাস ও অধিনায়ক সুমিত ঘাদিগাঁওকর। ৯০ রানের জুটি বাঁধেন দুই প্লেয়ার। দিনের শেষে অপরাজিত থাকেন তাঁরা। দিনের শেষে অসমের রান ৯৮ রান ৩ উইকেট হারিয়ে। দেনীশ ৬৩ ও সুমিত ৩০ রানে অপরাজিত রয়েছেন।
তবে পরিস্থিতি কঠিন অসমের জন্য এখনও। তারা এখনও ১৪৪ রানে পিছিয়ে বাংলার থেকে। অর্থাৎ শেষ দিনে ১৪৪ রানের মধ্যে অসমের ৭ উইকেট ফেলে দিতে পারলেই তালিকার শীর্ষে জায়গা পাকা করে নেবে সামিরা। বাংলার পরের দুই ম্যাচ সার্ভিসেস ও হরিয়ানার বিরুদ্ধে। দুই ম্যাচই কঠিন আর তার আগে অসমের বিরুদ্ধে ৭ পয়েন্টের লক্ষ্যে আগামীকাল পূর্ণ শক্তিতে নামতে চলেছে বাংলা। আর সেটা করে নিতে পারলেই কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে (Ranji Trophy)।


