Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের উপর ভরসা করেছিলেন অনেকেই কিন্তু সব সমর্থকদের হতাশ করেছে আফগানরা (Rashid Khan)।
অধিনায়কত্বের পদ থেকে সরলেন রশিদ (Rashid Khan)
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অনেকেই ভাবছিলেন আফগানিস্তান হয়ত অবাক করা কিছু পারফর্ম করবে। ডার্ক হর্স তকমাও অনেকেই দিচ্ছিলেন তাদের। কিন্তু সবাইকে হতাশ করেন আফগান ক্রিকেটাররা। এই চলতি টি-টোয়েন্টি বিবকাপে সুপার এইটেও উঠতে পারেনি আফগানিস্তান। আর এই ব্যর্থতার জন্য কোপ পড়ল তারকা ক্রিকেটার রশিদ খানের উপর। অধিনায়কের পদ থেকে সরানো হলো তাঁকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হলো আরেক তারকা ক্রিকেটার ইব্রাহিম জাদরানকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাদ পড়েছেন বিশ্বকাপে ব্যর্থ হওয়া আরও অনেক ক্রিকেটার (Rashid Khan)।
এই নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। তিনি বলেন, ‘রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তানের সেমি ফাইনালে ওঠা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থানও মজবুত করতে পেরেছে তারা। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তান টিমের ম্যানেজমেন্টেও পরিবর্তন হয়েছে এবং নতুন হেড কোচ নিয়োগ করা হয়েছে। তাই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বেও পরিবর্তন এনেছে বোর্ড।’

আরও পড়ুন: Dubai Airfare: যুদ্ধের প্রভাব আকাশপথে, টিকিটের দাম ছুঁল লক্ষ টাকা!
ইব্রাহিম জাদরান এতদিন রশিদ খানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনিই পাকাপাকি ভাবে টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব ভার সামলাবেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রশিদ খানের অবদানের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং নতুন ভূমিকায় জাদরানের সফলতা কামনা করা হয়েছে (Rashid Khan)।


