Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেমালুম ভুলেই গেলেন যে মাইক্রোফোন অন। বাবরের নিন্দে করে বিতর্কে রামিজ রাজা (Ramiz Raja)।
পাক ক্রিকেটে বিতর্কের ঝড় (Ramiz Raja)
পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজম। তার ব্যাটিং দেখার জন্য দর্শকরা বসেছিলেন আগ্রহ নিয়ে। তবে তার মাঝেই ঘটে গেল বিতর্কিত ঘটনা। প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা ধারাভাষ্য দিতে গিয়ে আক্রমণ করে বসেন বাবরকে। তিনি বেমালুম ভুলেই গেলেন যে মাইক্রোফোন অন রয়েছে। আর তারপরেই শুরু হয় বিতর্কের (Ramiz Raja)।
ঘটনাটি ঘটেছে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনই। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার সেনুরানের বল খেলতে গিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। প্রোটিয়াদের জোরালো আবেদন করেন। তাকে আউট দেওয়া হলে তিনি রিভিউ নেন। আর সেই সময়েই ধারাভাষ্য প্যানেলে থাকা রামিজ রাজা বলেন ‘এখন ও নাটক করবে’। প্রাক্তন এই পাক ক্রিকেটারের বক্তব্যবের পরেই শুরু তুমুল বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করে ধারাভাষ্য দিতে গিয়ে কেউ কি এমন মন্তব্য করতে পারেন?
তবে এই কথাটা তিনি যে অফিসিয়াল করতে চেয়েছেন এমন না তবে তিনি ভুলেই গিয়েছিলেন যে মাইক্রোফোন অন রয়েছে। স্বাভাবিক কারণেই তার এই মন্তব্য স্পষ্ট শুনতে পান দর্শকরা। পরে দেখা যায় বলটি ব্যাটে লাগেনি। ফলে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। বাবর জীবনদান পান। তবে এই জীবনদানকে তিনি বড় রানে কনভার্ট করতে পারেননি। মাত্র ২৩ রানেই ফিরে যেতে হয় তাকে।

আরও পড়ুন: Cricket: ইন্ডিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীনই এল দুঃসংবাদ, ঘটলো মর্মান্তিক ঘটনা
পাকিস্তান এই টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার ইমাম-উল-হক ও অধিনায়ক শান মাসুদ দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি ইনিংসের ভিত তৈরী করেন। তবে দুজনেই সেঞ্চুরি মিস করেন। ইমাম-উল-হক করেন ৯৩ রান ও শান মাসুদ করেন ৭৬ রান। এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পাকিস্তান দলের মিডিল অর্ডার বড় ধাক্কা খায়। এর পর মহম্মদ রিজওয়ান ও সলমন আগা দলের হাল ধরেন। মহম্মদ রিজওয়ান করেন ৭৫ রান ও সলমন আগা ৯৩ রান। পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩৭৮ রানে (Ramiz Raja)।


