Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো (Indrani Haldar) এবারও নিজের বাড়িতেই ভক্তিভরে জগন্নাথদেবের পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। পুজোর আগের রাত থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। নিজেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সাজিয়েছেন, পাশাপাশি নিয়ম মেনে ভোগ রান্নার সমস্ত দায়িত্বও নিয়েছেন নিজের কাঁধে।
বিশেষভাবে তৈরী একাধিক তত্ত্ব (Indrani Haldar)
পুজোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একাধিক (Indrani Haldar) তত্ত্ব। বিভিন্ন ধরনের ফল, শুকনো খাবার, মিষ্টি, পানীয় এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সুন্দরভাবে সাজিয়ে দেবতার উদ্দেশে নিবেদন করা হবে। পুজো শেষে সেই সব সামগ্রী ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার পরিকল্পনাও রয়েছে অভিনেত্রীর। ভোগ নিবেদনের জন্য নতুন কাঁসার থালা, বাটি ও গ্লাসও সংগ্রহ করেছেন তিনি।
বিশেষ পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী অলংকার
এবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য নতুন পোশাকেরও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথদেবকে ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে সোনার অলঙ্কারে সাজানো হয়েছে। সম্প্রতি পুরী সফরে গিয়ে নিজের জন্যও একটি বিশেষ বেনারসি শাড়ি কিনেছেন ইন্দ্রাণী। সেটি পরেই বসেছেন এবারের পুজোয়।
আরও পড়ুন: Puri Rathyatra: সোনার ঝাঁটা কেন ব্যবহার করেন পুরীর রাজা? জানলে অবাক হবেন
জানা গেছে, প্রতিবছর স্নানযাত্রা কিংবা উল্টো রথের সময় পরিবারের সঙ্গে পুরীতে গিয়ে জগন্নাথদেবের দর্শন করার চেষ্টা করেন। তবে এ বছর মায়ের শারীরিক অসুস্থতার কারণে উল্টো রথে পুরী যাওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।


