Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই এখন ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে (Ravi Shastri)। এবার সেই বিষয়ে বিস্ফোরক ইঙ্গিত দিলেন দলের প্রাক্তন তারকা কোচ।
রবি শাস্ত্রীর বড় ইঙ্গিত (Ravi Shastri)
ভারতীয় ক্রিকেটে এখন জোর জল্পনা চলছে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যেই দুজনেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দুজনেই দেখা যাবে একদিনের ক্রিকেটে। সেই মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ জনের দোলে রয়েছেন এই তারকা জুটি। তবে অধিনায়কত্বের ভার রোহিত শর্মার থেকে সরিয়ে গিয়েছে শুভমন গিলের কাঁধে। আর এই আবহেই রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও দ্বিগুণ হয়েছে। এবার সেই নিয়েই ভারতের প্রাক্তন কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী বিস্ফোরক মন্তব্য করলেন। তার মতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দুজনের জায়গা একেবারেই নিশ্চিত নয়। অট্রেলিয়া সফরে খুব ভাল পারফরমেন্স করতে হবে দুই তারকাকে (Ravi Shastri)।

সোমবার এক অনুষ্ঠানে রবি শাস্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই কারণেই (রোহিত, বিরাট) এখানে আছে (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে)। এখনও টিম ইন্ডিয়ার পরিকল্পনার অংশ ওরা। সব কিছু নির্ভর করছে ওদের খিদে, ফিটনেস ও ফর্মের উপর।’ তিনি আরও জানান যে তার মনে হয় এই সিরিজটা ওরা কেমন পারফর্ম করে সেটা দেখার এবং এই সিরিজটা সেই কারণে গুরুত্বপূর্ণ ওদের কাছে। শাস্ত্রী বলেন ‘এই সিরিজের পরে ওরা নিজেরাই বুঝে যাবে ওদের বর্তমান পরিস্থিতি, ওরা ঠিক কী অনুভব করছে, তারপর সিদ্ধান্তটা ওদেরই নিতে হবে।’

সেই কথার সঙ্গে তিনি টেনে আনেন স্মিথের প্রসঙ্গ। শাস্ত্রী বলেন ‘অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে স্টিভ স্মিথের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য (যিনি মার্চে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন)। এই বয়সে খেলাটা উপভোগ করতে হয়, এই সেই সঙ্গে থাকতে হয় খিদেটাও। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। বড় প্লেয়াররা বড় ম্যাচে নিজেদের ছাপ রেখে যায়।’
আরও পড়ুন: Dev: এই প্রথম, বিদেশের মাটিতে বাংলা ছবির জয়! নয়া রেকর্ড দেবের
রোহিতের নেতৃত্ব চলে যাওয়ার বিষয়ে কার্যত দুই ভাগে ভাগ হয়ে রয়েছে ক্রিকেট মহল। অনেকের মতে এটাই সঠিক সময় নতুন অধিনায়ককে প্রস্তুত করার জন্য। আবার অনেকের মনে হয়েছে বেশি তাড়াহুড়ো করে ফেলছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা। তবে এখন সময়ই জবাব দেবে যে কী হতে চলেছে এই তারকা জুটির ভবিষ্যৎ (Ravi Shastri)।


