Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে আজও আলোচনা (Baba Vanga) থামেনি। সোশ্যাল মিডিয়ায় তার ভবিষ্যৎবাণী নিয়ে ব্যাপক আলোচনা হয়। যদিও অনেক কিছুই এখনো প্রমাণিত হয়নি, তবু অনেকেই তার কথাকে গুরুত্ব দিয়ে শুনেন। বিশেষ করে ২০২৬ সাল সম্পর্কে বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণী বর্তমানে বেশ আলোচ্য বিষয়। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা বিশেষভাবে পশ্চিমা দেশগুলিকে প্রভাবিত করবে। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হয়তো “বিশ্বের প্রভু” হিসেবে আবির্ভূত হবেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর (Baba Vanga)
২০২৬ সালকে বাবা ভাঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসেবে বর্ণনা (Baba Vanga) করেছেন। এই বছর পৃথিবীতে বড় ধরনের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তিনি ধারণা করেছিলেন, এই প্রাকৃতিক দুর্যোগগুলি পৃথিবীর প্রায় ৭-৮ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত করবে।
কিছু রাশির জাতকদের জন্য শুভ সময় (Baba Vanga)
অন্যদিকে, ২০২৫ সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের (Baba Vanga) মধ্যে কিছু রাশির জাতকদের জন্য শুভ সময় আসবে বলে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী আছে। রাশিচক্রের মিথুন রাশির জাতকেরা এই সময় ভাগ্যের শীর্ষে থাকবেন। তাদের ইচ্ছা পূরণ হবে, আয় বাড়বে এবং পুরোনো সমস্যাগুলো সমাধান হবে। একই সময়ে কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবন আনন্দে ভরে উঠবে। এই সময় তাদের সব নেতিবাচক প্রভাব থেকে মুক্তি মিলবে এবং অসমাপ্ত কাজগুলো শেষ হবে।

সরাসরি ভিনগ্রহী জীবের সঙ্গে যোগাযোগ স্থাপন (Baba Vanga)
বাবা ভাঙ্গা ২০২৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যাপক উন্নতির কথাও (Baba Vanga) বলেছিলেন। তার মতে, এ সময় AI মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় প্রভাব ফেলবে। এছাড়াও, ২০২৬ সালের নভেম্বর মাসে একটি মহাকাশযান পৃথিবীতে আসবে, যার ফলে মানুষের প্রথমবারের মতো সরাসরি ভিনগ্রহী জীবের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে।
বাবা ভাঙ্গার মৃত্যুর পরেও কেন তার কথা এতটা স্মরণীয়?
কারণ তিনি জীবদ্দশায় প্রায় ৫০৭৯টি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার অনেকগুলো পরে সত্য প্রমাণিত হয়েছে। মৃত্যুর কয়েক দশক পরেও তার ভবিষ্যদ্বাণী আজো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন: Dev: এই প্রথম, বিদেশের মাটিতে বাংলা ছবির জয়! নয়া রেকর্ড দেবের
কে এই বাবা ভাঙ্গা?
বাবা ভাঙ্গার আসল নাম ছিল ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা দিমিত্রোভা। মাত্র ১২ বছর বয়সে এক ঝড়ে তার চোখে বালি ঢুকে যাওয়ায় তার দৃষ্টি নষ্ট হয়। এরপর থেকে তিনি অদ্ভুত এক ক্ষমতা অর্জন করেন যা তাকে ভবিষ্যৎ দেখার যোগ্য করে তোলে। প্রায় ৫০ বছর ধরে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন এবং ১৯৯৬ সালের ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। আজও তার কথা স্মৃতিতে জীবিত এবং তার ভবিষ্যৎবাণী মানুষের মনে বিস্ময়ের সৃষ্টি করে।


