Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিয়েলমির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে (Realme Phones)।
Realme Smartphones
নতুন স্মার্টফোনের খবর নিয়ে এলো রিয়েলমি। রিয়েলমি সিরিজের নতুন ফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভারতে। এবার আসতে চলেছে রিয়েলমি পি৪ সিরিজের ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এই ফোন লঞ্চের। তবে শোনা গিয়েছে যে, খুব তাড়াতাড়িই রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোন ভারতের বাজারে আসছে। এই ফোন লঞ্চ হলে অনলাইনে কেনা যাবে। শোনা যাচ্ছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। তাছাড়াও আশা করা যাচ্ছে অফলাইনেও কেনা যাবে রিয়েলমি পি সিরিজের এই ফোন (Realme Phones)।

রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। AI যুক্ত ইমেজ এডিটিং টুলস রয়েছে রিয়েলমির এই দুই ফোনে (Realme Phones)।
আরও পড়ুন: WiFi router: রাতে ওয়াইফাই রাউটার বন্ধ করেন তো, জানেন কি হয়
কী কী ফিচার থাকতে পারে এই ফোনে (Realme Phones)
একটি অক্টা-কোর চিপসেট থাকার কথা রয়েছে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকবে বলেও জানা গেছে। এর সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যেতে পারে এই ফোনে (Realme Phones)।

দ্রুত চার্জের জন্য ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে। অর্থাৎ কম সময়ে চার্জ দেওয়া যাবে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে। তার ফলে কাজের জন্য ব্যবহারে অনেক বেশি সুবিধা হবে ইউজারদের।
সানলাইট রেডি ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। অর্থাৎ প্রবল সূর্যালোকে থাকলে ফোনের ডিসপ্লের ব্রাইটনেস প্রয়োজন অনুসারে আপনা আপনিই অ্যাডজাস্ট হয়ে যাবে।
হাল্কা ওজনের এবং স্লিম ডিজাইনের এই ফোনে থাকতে চলেছে AI যুক্ত অনেক ক্যামেরা ফিচার (Realme Phones)।


