Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘুম ভাঙার পরেও কি কখনও এমন হয়েছে-স্বপ্নে দেখা (Recurring Dreams Meaning) কোনও একটি মুখ সারাদিন চোখের সামনে ভাসছে? বাস্তবে যাঁর সঙ্গে হয়তো বহুদিন যোগাযোগ নেই, কিংবা যিনি অনেক দূরে, অথচ স্বপ্নে তিনি বারবার ফিরে আসছেন। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে-একই মানুষকে বারবার স্বপ্নে দেখা কি কেবল কাকতালীয়, না কি মনের গভীরে লুকিয়ে থাকা কোনও ইঙ্গিত?
রহস্যময় জগৎ (Recurring Dreams Meaning)
স্বপ্নের জগৎ সত্যিই (Recurring Dreams Meaning) রহস্যময়। কেউ ঘুমের মধ্যে বারবার ভয়ংকর দৃশ্য দেখেন, কেউ দেখেন দুর্ঘটনা, কেউ আবার অচেনা জায়গা বা অবাস্তব পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করেন। আবার অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, স্বপ্নে একই মানুষ, একই ঘটনা বা একই ভয় ঘুরেফিরে আসে। বাস্তবে যা কখনও ঘটেনি, তবু স্বপ্নে তা এতটাই স্পষ্ট যে ঘুম ভেঙেও অস্বস্তি কাটে না।

স্বপ্ন মোটেও অস্বাভাবিক নয় (Recurring Dreams Meaning)
মনোবিজ্ঞান ও আধুনিক স্লিপ রিসার্চ বলছে, এই ধরনের স্বপ্ন মোটেও (Recurring Dreams Meaning) অস্বাভাবিক নয়। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনের বেলা জমে থাকা অভিজ্ঞতা, দুশ্চিন্তা, ভয় কিংবা অবদমিত আবেগকে বিশ্লেষণ ও সাজিয়ে নেওয়ার কাজ করে। স্বপ্ন আসলে অবচেতন মনের ভাষা। যে মানুষটিকে বারবার স্বপ্নে দেখা যাচ্ছে, তিনি হয়তো আপনার জীবনে মানসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। না বলা কথা, অপূর্ণ অনুভূতি, ঝগড়া, বিচ্ছেদ কিংবা চাপা পড়ে থাকা ভালবাসা-সবই স্বপ্নের রূপ নিয়ে ফিরে আসতে পারে।

আরও পড়ুন: Mobile Snatching Crime: রাত বাড়লেই বিপত্তি, অন্ধকারে অদ্ভুত কাণ্ড পার্ক স্ট্রিটে!
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ বা অমীমাংসিত ভয় থাকলে দুঃস্বপ্ন বা একই স্বপ্ন বারবার দেখা স্বাভাবিক। হার্ভার্ডের মনোবিদ ড. ডিয়ারড্রে ব্যারেটের মতে, অতীতের ট্রমা বা ক্রনিক স্ট্রেসের প্রতিফলন হিসেবেই এমন স্বপ্ন দেখা দেয়। আবার কার্ল ইউং মনে করতেন, বাস্তবের জটিল অনুভূতিকে বোঝাতে মস্তিষ্ক স্বপ্নে প্রতীক বা অদ্ভুত দৃশ্য ব্যবহার করে। ফ্রয়েডের ব্যাখ্যায়, স্বপ্ন হলো সেই ইচ্ছা বা আবেগের প্রকাশ, যা আমরা জাগ্রত অবস্থায় প্রকাশ করতে পারি না। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে কেউ কেউ বলেন, একই মানুষকে বারবার স্বপ্নে দেখা মানে তার সঙ্গে কোনও গভীর যোগ রয়েছে, যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই।


