Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করার পর থেকেই শেয়ার বাজারে উচ্ছ্বাস (Repo Rate)।
চাঙ্গা হলো শেয়ার মার্কেট (Repo Rate)
শুক্রবার রেপো রেট কমানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। ২৫ বেসিক পয়েন্ট বা ০.২৫ শতাংশ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। এর জেরে নতুন রেপো রেট হলো ৫.২৫ শতাংশ। এই ঘোষণার পর থেকেই তার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। এর জেরে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স বেড়েছে ০.৩৪ শতাংশের কাছাকাছি (Repo Rate)।
শেষ ট্রেডিং সেশন থেকে ০.১০ শতাংশ লোয়ার পয়েন্ট থেকে শুক্রবার শুরু হয় দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। কিন্তু আরবিআই-এর এই ঘোষণার পরেই পজিটিভে ফেরে শেয়ার মার্কেট। এর পাশাপাশি বেশ কয়েকটা সেক্টরের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
রেপো রেট সংক্রান্ত এই ঘোষণার পর সেনসেক্স ০.৩৪ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৮৫ হাজার ৫৬২ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ০.৩৪ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ২৬ হাজার ১২১ পয়েন্টে। সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি বৃদ্ধি হয়েছে একাধিক সেক্টরাল ইনডেক্সের (Repo Rate)।

রেপো সংক্রান্ত ঘোষণার আগে ব্যাঙ্ক নিফটি-র পয়েন্ট ০.১০ শতাংশ বেড়েছিল। কিন্তু আরবিআই-এর ঘোষণার পরে সেই বৃদ্ধির পরিমাণ বেড়ে হয় ০.৬০ শতাংশ। এই একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে নিফটি অটো এবং নিফটি রিয়েলটি সেক্টরাল ইনডেক্সে। নিফটি অটো বেড়েছে ০.৪০ শতাংশ এবং নিফটি রিয়েলটি বেড়েছে ১ শতাংশ।
আরও পড়ুন: Kolkata Metro: দু’বছর পরেই খোলা হবে ভিক্টোরিয়া মেট্রোর দরজা
১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের। এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের মতো হেভিওয়েট প্রাইভেট ব্যাঙ্কেরও শেয়ার দরে বৃদ্ধি হয়েছে। এর পাশাপাশি ব্রিগেড এন্টারপ্রাইজ, ওবেরয় রিয়েলটি, ডিএলএফ, প্রেস্টিজ এস্টেট প্রোজেক্টসের মতো রিয়েলটি সেক্টরের একাধিক স্টকের দামও বৃদ্ধি পেয়েছে। মারুতি সুজুকি, আইচার মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো হেভিওয়েট স্টকেরও বড় মাত্রায় বৃদ্ধি হয়েছে রেপো রেট হ্রাস সংক্রান্ত ঘোষণার পরে (Repo Rate)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


