Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রিঙ্কুকে অনেকেই বেশ কয়েকদিন ধরে ফিনিশার হিসেবে ভাবছিলেন কিন্তু ইদানিং তাঁর ফর্ম উল্টো কথা বলছে (Rinku Singh)।
সমালোচনার মুখে রিঙ্কু (Rinku Singh)
ভাল খেললে একদিকে প্রশংসা পাওয়া যায় তেমন দীর্ঘদিন ধরে খারাপ পারফর্ম করলে সমালোচনার মুখেও পড়তে হয়। সেই তালিকা থেকে বাদ যাননি কোনও ক্রীড়াবিদরা। ফুটবলে রোনাল্ডো হোক বা মেসি, ক্রিকেটে শচীন হোক বা বিরাট সবাইকেই পড়তে হয়েছে সমালোচনার মুখে। তবে এরা নিজেদের সেরার আসনে বসিয়েছেন সব সমালোচনার পরেও দুরন্ত ফর্মে ফিরে এসে। ইদানিং কয়েকদিকে সঞ্জুও এই কাজটা করে দেখিয়েছেন। তবে একসময় যে তারকাকে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন সকলে আজ সেই রিঙ্কু সিংয়ের দলে থাকায় প্রশ্নের মুখে (Rinku Singh)।
টি-টোয়েন্টি ক্রিকেটে কেকেআর-এর হয়ে বিশ্ব ক্রিকেটে নজর করেছিলেন রিঙ্কু। এরপরেই সুযোগ পান জাতীয় দলে। যশ দয়ালকে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তেমনই ফিল্ডিংয়ের সেফ হ্যান্ড রিঙ্কু। কিন্তু সম্প্রতি তাঁর ফর্ম সেই আগের মত নেই। একদিকে কেকেআর দলের হতদরিদ্র অবস্থা তারপর দলকে কোনও ভরসায় দিতে পারছেন না রিঙ্কু।

অনেক দিন ধরেই প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ এবং সমর্থকদের একাংশ রিঙ্কুকে ফিনিশার হিসেবে ভাবতে শুরু করেছিল। অর্থাৎ শেষে নেমে ব্যাট হাতে কামাল দেখাবেন এবং সে কাজে সফলও হয়েছেন। সেই কারণেই বারবার তাঁকে নামানো হয়েছে পরের দিকে কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। অন্য পজিশনে তবে তিনি ততটা দক্ষ নন? এই একই প্রশ্নের মুখে রাহানের ব্যাটিং। অনেকের মত তিনি ওপেনে পাওয়ার প্লে ছাড়া টি-টোয়েন্টি সুলভ ব্যাট করতে পারবেন না আর সেই দাবিকে আরও জোরালো করেছে চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর স্লো ব্যাটিং (Rinku Singh)।

আরও পড়ুন: Nashik TCS: যৌন হেনস্থা ও ধর্মান্তরের অভিযোগ: কাজ বন্ধ হল নাসিকের TCS অফিসে
রিঙ্কুকে নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত যে মন্তব্য করেছেন তাতে আরও বিতর্ক বেড়েছে। তিনি বলেন, ‘ সাত নম্বরে ফিনিশার হিসেবেই বেশি মানানসই। ৫ ওভারে যখন ৫০ রান দরকার হয়, তখন ও ভাল খেলতে পারে। কিন্তু পাঁচ নম্বরে নেমে ইনিংস গড়ার দায়িত্ব দেওয়া উচিত নয় রিঙ্কুকে এটা কাজে আসবে না।’ তবে প্রসংখ্যান সেই কথা না বললেও সমর্থকরা তাঁর পারফরম্যান্স নিয়ে এখনও পর্যন্ত হতাশ আর সেই ক্ষোভ তাঁরা উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার সব সমালোচনা পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারে কিনা।


