Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ নির্বাচনের পর বিজয় হাজারেতে টানা তিন ম্যাচে পঞ্চাশের বেশি রান করে ফেললেন রিঙ্কু সিং। তার মধ্যে তাঁর দখলে রয়েছে একটি সেঞ্চুরিও (Rinku Singh)।
অপ্রতিরোধ্য রিঙ্কু (Rinku Singh)
বিজয় হাজারে ট্রফিতে যেন রানের বন্যা বইছে। এই টুর্নামেন্টে রিঙ্কু ঝড় অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের অধিনায়ক তৃতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন যে তিনি অন্যতম সেরা ছন্দে রয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে এক কথায় বলা যায় অপ্রতিরোধ্য রিঙ্কু। প্রত্যেকটা ম্যাচেই তাঁর ব্যাট যেমন ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন তেমনই আছে তাঁর নিখুঁত টাইমিং (Rinku Singh)।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপ যত সামনে আসছে ততই যেন জ্বলে উঠছে রিঙ্কুর ব্যাট। বিশ্বকাপে নির্বাচনের পর বিজয় হাজারে ট্রফিতে টানা তিন ম্যাচে অর্ধশতরান এসেছে তাঁর ব্যাটে। ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম তাঁকে পৌঁছে দিয়েছে অন্য মাত্রায়। উত্তরপ্রদেশের ‘রান মেশিন’ এই তারকা ব্যাটার।

২৯ ডিসেম্বর বোরোদার বিরুদ্ধে ফের একবার জ্বলে ওঠেন রিঙ্কু সিং। কেবল নায়কোচিত ইনিংস। ৬৭ বলে ৬৩ রানের ইনিংসে রয়েছে ৩টি ছয় ও ২টি চার। তিনি অর্ধশতরান পূর্ণ করেন ৫৩ বলে। এটি তাঁর এই টুর্নামেন্টে তৃতীয় পঞ্চাশ প্লাস রান, যার মধ্যে একটি শতরান রয়েছে তাঁর। এর আগে ২৬ ডিসেম্বর চণ্ডীগড়ের বিরুদ্ধে তিনি অপরাজিত ১০৬ রান করেছিলেন।
আরও পড়ুন: Wasim Akram: আইপিএল-কে কটাক্ষ, পিসিবি-র বড় সম্মান আক্রমকে
রিঙ্কুর পাশাপাশি ভারতীয় দলের আরও এক তারকা ধ্রুব জুরেল এ দিন ১০১ বলে অপরাজিত ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৭৮ বলে তিনি সেঞ্চুরি পূরণ করেন। তারপর আর অল্প কিছু বলেই তিনি পৌঁছে যান ১৫০ রানের মাইলফলকে। জুরেলের এই দিনের ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ৮টি ছয়। তাঁর দুর্দান্ত ইনিংসের সৌজন্যে উত্তরপ্রদেশ রানের পাহাড় গড়ে ফেলেছেন। তারা নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছেন ৩৬৯ রান। এ ছাড়া উত্তরপ্রদেশের হয়ে ওপেন করতে নেমে অভিষেক গোস্বামী ৫১ বলে ৫১ রান করেন (Rinku Singh)।


