Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট পাওয়ার পর এই প্রথম ব্যাট হাতে নামলেন পন্থ কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতের তারকা কিপার ব্যাটার (Rishabh Pant)।
কামব্যাক সুখের হলো না পন্থের (Rishabh Pant)
দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের খেলার দিকে যেমন সবার নজর তেমনই সবাই তাকিয়ে ছিলেন পন্থের দিকে। কিন্তু দলের পাশাপাশি তিনিও হতাশ করলেন সমর্থকদের। ইংল্যান্ডে চোট পাওয়ার পর এই প্রথম ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু মাঠে ফিরে তিনি দাগ কাটতে ব্যর্থ হলেন (Rishabh Pant)।
প্রোটিয়ারা প্রথম ইনিংসে তোলেন ৩০৯ রান। বল হাতে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন তনুশ কোটিয়ান। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই আউট হয়ে যায় ভারত। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পে দক্ষিণ আফ্রিকা। আয়ূষ মাত্রে ছাড়া ভারতের বাকি ব্যাটাররা ব্যর্থ হন। অধিনায়ক ঋষভ পন্থও সফল হতে পারলেন না। পাচ্ছে ব্যাট করতে নেমে দুটো চার মারলেও বড় রান এল না তার ব্যাটে। ২০ বলে মাত্র ১৭ রান করে ফিরে যান তিনি।

রান পাননি সাই সুদর্শনও। তিনি করেন ৩২। তবে আর এক ওপেনার আয়ূষের ব্যাটে কিছুটা প্রতিরোধ আসে। তিনিই ভারতের একমাত্র ব্যাটসম্যান যিনি হাফ সেঞ্চুরি করেন। ৬৫ করেন আয়ূষ। তার ৬৫ রানের ইনিংসে রয়েছে ১০টি চার। এ ছাড়া রজত পতিদারও ব্যর্থ (১৯)। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল কোনও উইকেট না হারিয়ে ৩০ রান করে ফেলেছে। সব মিলিয়ে তাদের লিড এখন ১০৫ রান।

আরও পড়ুন: Bengal vs Tripura: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ত্রিপুরার বিরুদ্ধে মাঠে বাংলা
ভারতীয় ‘এ’ দলের একমাত্র উজ্জ্বল মুখ স্পিনার তনুশ কোটিয়ান। তিনি ৪ উইকেট নিয়ে ভারতকে লড়াইতে রেখেছিলেন। এই ইনিংসেও তার দিকে নজর থাকবে। ভারতীয় বোলাররা প্রোটিয়াদের যত তাড়াতাড়ি ড্রেসিং রুমে ফেরাতে পারবেন ততই তাদের ম্যাচে ফেরা সম্ভব হবে। কিন্তু গোটা দিন দক্ষিণ আফ্রিকা ব্যাট করলে রান তাড়া করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতকে (Rishabh Pant)।


