Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যারা একটা চাকরির(RITES Recruitment) জন্য দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন তাদের জন্য বড় সুখবর নিয়ে আসতে চলেছে এই কেন্দ্রীয় সংস্থা। ফের একবার কেন্দ্রীয় সরকারি সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি হল। জেনে নিন এই প্রতিবেদনে কোন সংস্থা জারি করলো বিজ্ঞপ্তি। কীভাবে করবেন আবেদন, কীভাবে করবে নিয়োগ। এই সংক্রান্ত আরও অনেক তথ্য।
নিয়োগকারী সংস্থা কে? (RITES Recruitment)
শত শত শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড (RITES)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এই সংস্থার তরফ থেকে(RITES Recruitment)।
মোট শূন্য পদের সংখ্যা (RITES Recruitment)
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩০০ টি শূন্য পদে এই নিয়োগ হবে বলে জানা যাচ্ছে(RITES Recruitment)।
কোন কোন পদে নিয়োগ
ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে হবে এই নিয়োগ।
আরও পড়ুন:NHPC Recruitment: ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
কোন কোন ক্ষেত্রে কাজের সুযোগ
নিযুক্তরা সংস্থার কেমিক্যাল, মেকানিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান ইঞ্জিনিয়ারিং (এনভায়রনমেন্ট), সোশ্যাল সায়েন্স, সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওফিজ়িক্স, আর্কিটেকচার, জিওলজি, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ট্র্যাফিক টি অ্যান্ড টি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন।
বয়স সীমা
ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে সর্বোচ্চ যথাক্রমে ৩১, ৩২, ৩৫ এবং ৩৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের মাসিক বেতন যথাক্রমে ৪১,২৪১ টাকা, ৪২,৪৭৮ টাকা, ৪৬,৪১৭ টাকা এবং ৫০,৭২১ টাকা।
আরও পড়ুন:IISER Recruitment: রাষ্ট্রায়ত্ত সংস্থায় মিলবে কাজের সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি
নিয়োগ পদ্ধতি
প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে(RITES Recruitment)। রাইটস লিমিটেডের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী চুক্তির সময়সীমা বৃদ্ধি পেতে পারে। দেশের যে কোনো প্রান্তেই নিযুক্তদের পোস্টিং দেওয়া হতে পারে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন মূল্য বাবদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা ও সাধারণ শ্রেণীর প্রার্থীদের ৬০০ টাকা জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৫। এর তারিখের আগে নিজের আবেদন জমা করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।


