Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: জন্মশতবার্ষিকীতে উত্তম-স্মরণে তিলোত্তমা। উদ্যাপনে শামিল বাংলার বিনোদনদুনিয়া। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে মহানায়কের মূর্তিতে মালা দিয়ে আয়োজিত বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই জমকালো সকালে সকলের নজর কাড়ল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) বিশেষ সাজ।
শাড়িতেই উত্তম-সুচিত্রার রসায়ন! (Rituparna Sengupta)
অনুষ্ঠান শুরুর কিছুটা আগেই পৌঁছান ঋতুপর্ণা। মূর্তির সামনে দাঁড়িয়ে মহানায়ককে শ্রদ্ধা জানান তিনি। তাঁর পরনে ছিল ঘিয়ে রঙের অনন্য এক শাড়ি, যার পাড় জুড়ে ছাপা উত্তমকুমার ও সুচিত্রা সেনের একাধিক আইকনিক ছবি। শাড়ির আঁচলে ফুটে উঠেছে ‘এই পথ যদি না শেষ হয়’ গানের সেই কালজয়ী দৃশ্য, বাইকে হাসিমুখে উত্তম-সুচিত্রা। সঙ্গে মেরুন রঙের লম্বাহাতা ব্লাউজ (Rituparna Sengupta)। মহানায়কের জন্মশতবর্ষে তাঁর ও সুচিত্রা সেনের রসায়নকে পোশাকে এমন নিখুঁতভাবে ফুটিয়ে তোলার ভাবনা মন জয় করে নেয় উপস্থিত সকলের।
আরও পড়ুন:Uttam Kumar: মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে শ্রদ্ধা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ-সহ টলিউডের প্রথম সারির তারকারা। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক প্রথম পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপনের সূচনা করেন। পাশাপাশি হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়, রুদ্রনীল ঘোষ এবং উত্তমকুমারের পরিবারের সদস্যরাও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

আরও পড়ুন: Raj Mimi: পুরানো প্রেম! ১১ বছর পর কামব্যাক রাজ-মিমির
মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, মহানায়কের জন্মশতবর্ষে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গর্বের মুহূর্ত। এই বিশেষ দিন উপলক্ষ্যে নন্দনে বৈঠকের পর ৩ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, এই উদ্যাপনের মূল লক্ষ্য হলো উত্তমকুমারের বিশাল কর্মজীবনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, যাতে আরও একশো বছর পরেও বাঙালি তাকে একইভাবে স্মরণে রাখে (Rituparna Sengupta) ।


