Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাড়ি ছাড়ার নোটিস দেওয়া হয়েছে লালু প্রসাদ (RJD Leader Bunglow) যাদব ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবী যে সরকারি বাংলোয় বসবাস করতেন তা ত্যাগ করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু রাবড়ি দেবী নারাজ। নিজের সিদ্ধান্তে অনড় তিনি। তাঁর কথায়, তিনি এ বাড়ি ছাড়বেন না, দরকার হলে বল প্রয়োগ করা হোক।
ছাড়তে নারাজ রাবড়ি দেবী (RJD Leader Bunglow)
পাটনার ১০ সার্কুলার রোডে অবস্থিত রাবড়ি দেবীর এই (RJD Leader Bunglow) সরকারি বাংলো। সেখানে দুই দশক ধরে বসবাস করছেন তিনি। নির্বাচনে পরাজয়ের পরে সরকারি নোটিশ পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু তিনি বাসস্থান ছাড়েননি। এরপরই তাঁকে আবারও সরকারি নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি তাও নারাজ।
আরও পড়ুন: K Annamalai: বিজেপিতে বড় ভাঙন! দল ছাড়ছেন আন্নামালাই?
এই বাংলোর বদলে, গত বছর নভেম্বর মাসেই ৩৯ হারডিঙে রোডে একটি বাংলো বরাদ্দ করা হয়েছিল রাবড়ি দেবীর জন্য। আর রাবড়ি দেবীর জন্য বরাদ্দ বাংলো প্রাণীজ ও মৎস মন্ত্রী নন্দ কিশোর রামের জন্য দেওয়া হয়। তাও বাড়ি ছাড়তে নারাজ রাবড়ি দেবী। ১৫ দিনের নোটিশ দেওয়া হয়েছে তাঁকে। এবার শেষ পর্যন্ত কী হবে? সেদিকেই সকলের নজর


