Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে ফের একবার প্রস্তাব গৃহীত হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়(Rohingya)। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার তৃতীয় কমিটিতে যৌথভাবে প্রস্তাবটি পেশ করে দুই আন্তর্জাতিক জোট— ইউরোপীয় ইউনিয়ন এবং অর্গানাইজ়েশন অফ ইসলামিক কো-অপারেশন। ২০১৭ সাল থেকে প্রতি বছরই রোহিঙ্গা সংক্রান্ত প্রস্তাব যৌথ ভাবে পেশ করে আসছে ইইউ এবং ওআইসি।
রোহিঙ্গাদের পরিস্থিতি শোচনীয় (Rohingya)
মায়ানমারে গৃহযুদ্ধের পর থেকে রাখাইন প্রদেশে বসবাসকারী রোহিঙ্গাদের পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। প্রচুর রোহিঙ্গা প্রাণভয়ে মায়ানমার ছেড়ে বাংলাদেশ এবং কাছের দেশগুলিতে পালিয়ে যাচ্ছেন। সংবাদসংস্থা জানাচ্ছে বাংলাদেশের শরণার্থী শিবিরে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের শরণার্থী শিবিরগুলি বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে বলে দাবি।
প্রস্তাবকে স্বাগত বাংলাদেশি প্রতিনিধিদের (Rohingya)
সংবাদসংস্থা জানাচ্ছে, প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের বাংলাদেশি প্রতিনিধিদল। একই সঙ্গে আট বছর ধরে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যর্পণের বিষয়ে আন্তর্জাতিক স্তরে তেমন কোনও কথাবার্তা না-হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে তারা। সূত্রের খবর, ঢাকার প্রতিনিধিদল রাষ্ট্রপুঞ্জে জানিয়েছে, ১৩ লক্ষ রোহিঙ্গাকে আর আশ্রয় দিতে পারছে না বাংলাদেশ। রোহিঙ্গাদের তাই মায়ানমারে ফেরত পাঠানোর জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা।
প্রস্তাবটি রাষ্ট্রপুঞ্জে গৃহীত হওয়ার পরে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে ইইউ।
আরও পড়ুন: Indian Fighter Jet : দুবাই এয়ার শোতে বিপত্তি: ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান
আইন লঙ্ঘনের নিন্দা ইউরোপীয় গোষ্ঠীর (Rohingya)
মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ইউরোপীয় গোষ্ঠী। মানবাধিকার লঙ্ঘনের এই পরিস্থিতির মাঝেই সেখানে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে সামরিক বাহিনীর উদ্দেশ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। ইইউ বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায় সে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম।
ফেরাতে উদ্যোগ আন্তর্জাতিক স্তরে (Rohingya)
এ অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে নিরাপদে ফেরত পাঠানোর জন্য নতুন করে আন্তর্জাতিক স্তরে উদ্যোগ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। গৃহীত হওয়া ওই প্রস্তাবটিতে ১০৫টি দেশ সমর্থন জানিয়েছে বলে সূত্রের খবর।



