Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রোহিত শর্মা স্ট্রাইকে আসেন এবং আসতেই একটি পুল শট খেলেন। কিন্তু সেই শটে সফল হলেন না হিটম্যান (Rohit Sharma)। প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান রোহিত।
রোহিত ফিরলেন শূন্য রানে (Rohit Sharma)
ভারতীয় দলের তারকা ব্যাটার ও দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন হয়েছে দুরন্ত মেজাজে। প্রথম ম্যাচেই ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান হিটম্যান। সেই ম্যাচে রোহিতের ব্যাট থেকে আসে ১৫৫ রান। সেদিন রোহিতের তান্ডব মনে করিয়ে দিলেন তাঁর পুরনো রূপ (Rohit Sharma)।
দ্বিতীয় ম্যাচেও সমর্থকদের প্রত্যাশা ছিল হিটম্যানের কাছ থেকে তবে আজ সেই আশা পূর্ণ হলো না আজ। আজ হিটম্যান ম্যাজিক দেখতে পেলেন না সমর্থকরা। ত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রোহিত ‘গোল্ডেন ডাক’-এ অর্থাৎ প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় দর্শকদের উচ্ছ্বাস, আর হতাশার ছাপ নেমে আসে গ্যালারিতে।
২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রোহিত শর্মা ঝোড়ো ব্যাটিং করেছিলেন। সেই ম্যাচে মুম্বইয়ের তারকা ওপেনার মাত্র ৬২ বলে শতরান হাঁকিয়েছিলেন এবং ৯৪ বলের ইনিংসে ১৫৫ রান করেছিলেন। সেই সময় রোহিত তাঁর ইনিংসে মেরেছিলেন ১৮টি চার এবং ৯টি ছয়। প্রায় ২০ হাজার দর্শক সেই ইনিংসের সাক্ষী হয়েছিলেন স্টেডিয়ামে। তবে সেই খেলা সম্প্রচার করা হয়নি বলে ক্ষোভ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

রোহিতের কাছ থেকে আবারও সেরকম বিধ্বংসী ব্যাটিং দেখার আশায় ভোরবেলা থেকে ভিড় করেছিলেন সমর্থকরা। প্রথম ব্যাট করতে নামে মুম্বই ফলে সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়তে থাকে সমর্থকদের মধ্যে। কারণ রোহিতকে ব্যাট হাতে দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বলে তবে সেই সেই উন্মাদনা ম্লান হয়ে যায় ছয় বলের মধ্যেই।
আরও পড়ুন: China Pentagon:পেন্টাগন রিপোর্টের সমালোচনা, প্রতিরক্ষা নীতি বিকৃত করার অভিযোগ চিনের
রোহিতের কাছ থেকে আবারও একই রকম খেলার প্রত্যাশায় হাজার হাজার ভক্ত শুক্রবার সোয়াই মানসিং স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তাঁদের আনন্দ আরও বেড়ে গিয়েছিল, যখন মুম্বইকে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছিল। অর্থাৎ রোহিতের ব্যাটিং দেখার জন্য ভক্তদের আগের ম্যাচের মতো দীর্ঘ অপেক্ষা করতে হয়নি। রোহিতকে শূন্য রানে সাজঘরে ফেরান উত্তরাখণ্ডের পেসার দেবেন্দ্র ভোরা (Rohit Sharma)।


