Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোহলি যখন ৪৯ রানে ছিলেন, তখন একটি চার মেরে অর্ধশতরান পূর্ণ করেন। এই ৫৩ রানের মধ্যে ৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে (Virat Kohli)।
কোহলির রাজকীয় ব্যাট (Virat Kohli)
প্রায় ১৫ বছর পর বিজয় হাজারেতে প্রত্যাবর্তন হয়েছে বিরাট কোহলির। আর তাঁর এই প্রত্যাবর্তন হয়েছে রাজনীয়। দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সেই ফর্ম অব্যাহত রয়েছে এই ঘরোয়া টুর্নামেন্টে। দিল্লির হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন কোহলি তারপর আবার দ্বিতীয় ম্যাচেও ধরা ইদলেন আগুনে মেজাজে। দাপুটে ব্যাটিং করে এই ম্যাচেও অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি করলেন এই তারকা ব্যাটার (Virat Kohli)।
শুক্রবার বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে দিল্লির প্রতিপক্ষ ছিল গুজরাট। আগের ম্যাচে দিল্লি লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছিল দিল্লি। সেখানেও বিরাট যে এখনও সেরা ছেজমাস্টার সেটাই প্রমাণিত হয়েছিল। আগের ম্যাচে মাত্র ১০১ বলে ১৩১ রান করেন কোহলি। তারপর সমর্থকরা আবারও মুখিয়ে ছিলেন তাঁর কাছ থেকে বড় রানের ইনিংস দেখার জন্য আর সেই প্রত্যাশা পূরণ করলেন কিং কোহলি। তবে মাত্র ২৩ রানের জন্য হাতছাড়া হয় বিরাটের সেঞ্চুরি (Virat Kohli)।

গুজরাটের বিরুদ্ধে দিল্লি দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায়। তারপরই মাঠে আসেন বিরাট। চার মেরে এই ম্যাচে নিজের খাতা খোলেন কোহলি। তারপর শুরু হয় চার ছয়ের বন্যা। আর তারপর কিছুক্ষণের মধ্যেই মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেলেন বিরাট কোহলি। এটি ছিল তাঁর লিস্ট-‘এ’ ক্যারিয়ারে ৮৫তম অর্ধশতরান। এই ম্যাচে রান পেলেন ঋষভ পন্থ। তাঁর ব্যাটে এল ৭০ রান।
আরও পড়ুন: China Pentagon:পেন্টাগন রিপোর্টের সমালোচনা, প্রতিরক্ষা নীতি বিকৃত করার অভিযোগ চিনের
কোহলি ৪৯ রান থেকে চার মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তখন তাঁর স্কোর দাঁড়ায় ৫৩ রান। এই ৫৩ রানের মধ্যে ৫০ রানই এসেছে তাঁর বাউন্ডারি থেকে। আগের ম্যাচের পর এই ম্যাচেও তাঁকে পাওয়া গেল আক্রমণাত্মক মেজাজে। তাঁর এই ঝোড়ো ব্যাটিং মাতিয়ে দিয়েছে সমর্থকদের। অল্প রানের জন্য হাতছাড়া হয় তাঁর শতরান। ৬১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন কোহলি। যখন তিনি আউট হন তখন তাঁর নামের পাশে রয়েছে ১৩টি চার ও ১টি ছয় (Virat Kohli)।


