Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার জানা গেল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবেরা কেমন জার্সি পরে খেলবেন (Rohit Sharma)। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচে লোকেশ রাহুলদের ইনিংস শেষ হওয়ার পর রোহিত শর্মার হাত ধরে প্রকাশ্যে পেল সেই জার্সি।
প্রকাশ্যে এল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি (Rohit Sharma)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে সব দল নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। ভারতও পিছিয়ে নেই সেই অনুশীলনে। বড় টুর্নামেন্টের আগে সবার কৌতূহল থাকে কেমন হবে তাঁদের প্রিয় দলের জার্সি। তারই অবসান হলো আজ। বুধবার সূর্যকুমারদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে এল। সেই জার্সি উদ্বোধন করলেন রোহিত শর্মা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (Rohit Sharma)।

জার্সি প্রকাশ অনুষ্ঠানে রোহিতের সঙ্গে দেখা গিয়েছে তিলক বর্মাকেও। এশিয়া কাপে ভারতের খেতাব জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিলক। সেই সময় উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়াও।

জার্সি প্রকাশ অনুষ্ঠানে রোহিত বলেন, ‘২০০৭ সালে আমরা প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তারপর আবার কাপ জিততে ১৫ বছরের বেশি অপেক্ষা করতে হয়েছে আমাদের। দীর্ঘ যাত্রা ছিল আমাদের। সেই সময় অনেক উত্থান-পতন হয়েছে দলের। গতবারের ট্রফি জেতার আনন্দ দুর্দান্ত ছিল।’ রোহিত তাঁর কথায় আরও যোগ করেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। উত্তেজক প্রতিযোগিতা আশা করছি। দলের জন্য সবসময় শুভ কামনা থাকবে। আমি নিশ্চিত সকলেই দলের পাশে থাকবেন এবং সমর্থন করবেন। আমাদের ক্রিকেটাররা সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।’
আরও পড়ুন: Ind vs SA: রায়পুরে রুতুর ‘বিরাট’ রাজ, ৩৫৮ রান ভারতের
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠে ছোট্ট অনুষ্ঠান করে প্রকাশ্যে আনা হয় জার্সি। রোহিত এবং তিলকের হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেন ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর সংস্থা। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত প্রোটিয়াদের সামনে বড় টার্গেট দিয়েছে। পরপর দুই ম্যাচে শতরান করেন কোহলি। সমর্থকদের বিরাট উন্মাদনা চোখে পড়ার মতো (Rohit Sharma)।


