Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ‘এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়’- হ্যাঁ সত্যি রূপকথা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রড্রিগেজের (Ronaldo Marriage) গল্পটা কোনও রূপকথার থেকে কম নয়। মাদ্রিদের এক বিলাসবহুল ব্র্যান্ডের শো-রুমের সেলসগার্ল হিসেবে কাজ করতেন সাধারণ মেয়ে জর্জিনা। আরেকজন ফুটবলের সবচেয়ে বড় নক্ষত্র। তাঁদের দুজনের আকাশ আলাদা। কিন্তু ওই যে ভাগ্য! একদিন মিলে গেল তাদের পথ। এখন দুজনেই একই আকাশের নক্ষত্র। প্রায় একদশের সম্পর্ক এবার পরিণতি পেল। চুপিসারে বিয়ে সারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রড্রিগেজ। সাদা মাটা বিয়ে। মন কাড়ল গোটা বিশ্বের। অপেক্ষা শেষ হল রোনাল্ডো ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই চলছিল তাদের বিয়ে নিয়ে চর্চা। এবার সেই চর্চায় ইতি টানলেন নতুন দম্পতি।
প্যারিসের ডিজনিল্যান্ডে লুকিয়ে ভালোবাসার শুরু (Ronaldo Marriage)
২০১৬ সাল। রূপকথার শহর প্যারিসের ডিজনিল্যান্ডে আলো-আঁধারির মাঝে প্রথম হাত ধরাধরি করে হাঁটতে দেখা গিয়েছিল এই জুটিকে। পাপারাৎজিদের কুনজর থেকে বাঁচতে সেদিন ছদ্মবেশ নিয়েছিলেন রোনাল্ডো, কিন্তু হৃদয়ের দুর্নিবার টান কি আর লুকিয়ে রাখা যায়? সেই লুকোচুরি থেকেই জন্ম নিয়েছিল বন্ধুত্বের চারাগাছ, যা ধীরে ধীরে এক গভীর ও চিরন্তন ভালোবাসার মহীরূহে পরিণত হয়।
রেড কার্পেটে আত্মপ্রকাশ (Ronaldo Marriage)
দীর্ঘ লুকোচুরির পর ২০১৭ সালটি এনে দিয়েছিল এক নতুন ভোর। ফিফা অ্যাওয়ার্ড শো-র রেড কার্পেটে প্রথমবার একে অপরের হাত ধরে অফিশিয়ালি প্রকাশ্যে আসেন ক্রিশ্চিয়ানো ও জর্জিনা। সারা পৃথিবীর ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনে দাঁড়িয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন, এই প্রেম নিছক কোনও সাময়িক রোমাঞ্চ নয়, বরং এক আজীবন পথচলার অঙ্গীকার।
সাজানো সুন্দর সংসার (Ronaldo Marriage)
শুধু একে অপরের হাত ধরা নয়, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের ভালোবাসার (Ronaldo Marriage) ঘর আলো করে এসেছে একঝাঁক কচি কাঁচাঁ মুখ। রোনাল্ডোর আগের তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা এবং মাতেও—সকলকে নিজের সন্তানের মতোই বুকে টেনে নিয়েছেন জর্জিনা। পাশাপাশি এই জুটির কোল আলো করে এসেছে দুই কন্যা—মার্টিনা ও বেলা। সব মিলিয়ে এক পরিপূর্ণ, গোছানো এবং উষ্ণ পরিবার আজ তাঁদের সবচেয়ে বড় শক্তি।
আরও পড়ুন: East Bengal Nacho: নাচোর গ্যাঁড়াকলে লাল হলুদ! বদলি কি এজে?
আজ সেই রূপকথার গল্পই এক নতুন অধ্যায়ে পা রাখল। সব অপেক্ষার অন্ত ঘটিয়ে তাঁরা হয়ে উঠলেন একে অপরের চিরসাথী। কোটি কোটি ভক্তের ভালোবাসা আর শুভকামনায় ভরে উঠেছে এই জুটির নতুন জীবনের প্রথম পাতা।



