Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তীব্র কূটনৈতিক বৈঠকের ব্যস্ততার নধ্যেই সোমবার আগ্রায় তাজমহল ঘুরে দেখলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও(Rubio India)। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জিনেট রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
কড়া নিরাপত্তায় তাজমহলে রুবিও (Rubio India)
বিশেষ বিমানে আগ্রা এয়ার ফোর্স স্টেশনে পৌঁছায় মার্কিন প্রতিনিধি দল। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁরা সরাসরি তাজমহলে যান। বিদেশি রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের দীর্ঘদিনের ঐতিহ্য মেনে রুবিও দম্পতি তাজমহলের সামনের বিখ্যাত সাদা মার্বেলের বেঞ্চে বসে ছবি তোলেন। তাঁদের সঙ্গে যোগ দেন রাষ্ট্রদূত সার্জিও গোরও।
আবেগাপ্লুত রুবিও
তাজমহল সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকলেও ভারত ও আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়। সফরকালে রুবিও ভিজিটরস বুকে লিখেছেন, “পৃথিবীর অন্যতম সত্যিকারের রত্ন দেখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”
মার্কিন দূতাবাস সাপোর্ট অ্যানেক্স উদ্বোধন
রুবিওর ভারত সফর শুরু হয় ২৩ মে কলকাতা থেকে। সেখানে তিনি মিশনারিজ অব চ্যারিটি পরিদর্শন করেন। পরে দিল্লিতে গিয়ে ২ কোটি ডলার ব্যয়ে নির্মিত নতুন মার্কিন দূতাবাস সাপোর্ট অ্যানেক্স উদ্বোধন করেন।
অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
২৪ মে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আলোচনায় উঠে আসে কূটনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য।
জয়পুরে সাংস্কৃতিক কর্মসূচিতে রুবিও(Rubio India)
সোমবার তাজমহল দর্শনের পর রুবিও জয়পুরে সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দেন। মঙ্গলবার দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্যপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিয়ে আলোচনা হবে।
ট্রাম্পের পক্ষ থেকে মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ (Rubio India)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। পাশাপাশি ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের আশাবাদও ব্যক্ত করেন তিনি।



