Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা: পলাশ নস্কর, সল্টলেক: ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির (TMC Leader Attack) অভিযোগে বিধাননগর কর্পোরেশন এর ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ চিড়িমার ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধর। সল্টলেকে সিএ মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ এবং দোকান বসানোর নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। বিধান নগর উত্তর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: Asansol Police: মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পুলিশ, চলছে আসানসোল পুলিশের তুখোড় অভিযান
সিএ মার্কেট পরিদর্শনে বিজেপি বিধায়ক (TMC Leader Attack)
বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় সল্টলেকে সিএ মার্কেট পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে বিধায়কের সামনে ব্যবসায়ীরা অভিযোগ করেন বিধাননগর কর্পোরেশন এর ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর রাজেশ চিড়িমার ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা চন্দন ভট্টাচার্য দোকান বসানোর নাম করে লক্ষ্যাধিক টাকা করে নিত। এরপরে ওই তৃণমূল নেতাকে তলব করেন বিধায়ক। তিনি এসে অভিযোগ অস্বীকার করতে থাকেন। পরবর্তীতে ক্ষিপ্ত ব্যবসায়ীরা তার উপর চড়াও হয় মারধর করতে থাকে। উপস্থিত বিধান নগর উত্তর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা।


