Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
দীর্ঘ প্রায় এক দশকের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ‘ ধূমকেতু’ (Dhumketu)। যেখানে দারুণ অভিনয় দিয়ে মন কেড়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সিনেমার প্রতিটি অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান বছরের পর বছর অপেক্ষায় ছিলেন এই ছবির মুক্তির জন্য। অবশ্য সেই অপেক্ষা অনেকটা বছরের হবে, তা মনে হয় কেউ ভাবতে পারেননি।

আবেগের কেন্দ্রবিন্দু (Rudranil Ghosh)
‘ধূমকেতু’ ছবিতে রুদ্রনীল ঘোষ ( Rudranil Ghosh) অভিনয় করেছেন দেবের বিশ্বস্ত বন্ধু হিসাবে। তাঁর চরিত্র দর্শকদের আবেগের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে। ছবিতে রুদ্রনীলের নিখুঁত অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। দেব ও রুদ্রনীলের কেমিস্ট্রি দর্শকের সামনে আগেও এসেছে ‘ লাভ এক্সপ্রেস’ ছবিতে। তবে ‘ধূমকেতু’তে দেব রুদ্রনীলের কেমিস্ট্রি নতুন ভাবে তুলে ধরা হয়েছে।
চোখে জল এনে দেওয়া (Rudranil Ghosh)
‘ধূমকেতু ‘ (Dhumketu) ছবি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তবে এটাও মনের রাখার যে, এই ছবিটি হয়েছিল প্রায় ১০ বছর আগে। তখন এত প্রতিযোগিতা বিনোদন দুনিয়ায় ছিল বলে মনে হয় না। কনকনে ঠান্ডায় ধৈর্য ও পরিশ্রমের সাথে শুটিং করেছেন অভিনেতা অভিনেত্রীরা। সকলেই কঠোর পরিশ্রমে কাজ করেছেন, যাতে প্রত্যেক দৃশ্য জীবন্ত হয়ে ওঠে পর্দায়। রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) অভিনয় রীতিমত দর্শককে কাঁদিয়ে ফেলেছে। তাই ধূমকেতু ছবিতে দেব শুভশ্রীর পাশাপাশি অনেকেই রুদ্রনীল ঘোষকেও প্রশংসা করেছেন, তাঁর নিখুঁত অভিনয়ের জন্য।

অনুপ্রাণিত হওয়া (Rudranil Ghosh)
রুদ্রনীল জানিয়েছিলেন, উত্তরাখন্ডে বরফ ঢেকে থাকায় কঠোর তাপমাত্রা ও অক্সিজেনের অভাবের মধ্যে শুটিং এক ধরনের চ্যালেঞ্জ ছিল। রুদ্রনীলের কথায়,” প্রথম দিন পা রেখেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। অভিনেতা দেবের কঠোর পরিশ্রম তাঁকে অনুপ্রাণিত করেছিল। তিনি শুটিং ছেড়ে যাননি। “
আবেগের গল্প

ধূমকেতু শুধু চলচ্চিত্রই নয় ,এটি দীর্ঘ সময়ের সংগ্রাম , আশা ও আবেগের গল্প। বক্স অফিসেও এই ছবি রেকর্ড তৈরি করেছে। টিজার ,ট্রেলার থেকে সিনেমা সমালোচনা সবই গরম। আর সেখানে রুদ্রনীলের অবদান সত্যিই অনস্বীকার্য।
ধূমকেতু ছবিতে দেব, শুভশ্রী ও রুদ্রনীলের অভিনয় বিশেষ ভাবে প্রশংসা কুড়িয়েছে দর্শকের কাছ থেকে। এই ছবির হাত ধরে দেব-শুভশ্রীকে বহু বছর পর দর্শক দেখতে পেয়েছে পর্দায়। প্রত্যেকের অভিনয় ,তাঁদের মেকআপ আর ছবির চিত্রনাট্য সবই যেন এক নতুন মাত্রা এনে দিয়েছে বাংলা চলচ্চিত্রে।


