Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গোলাপ হাতে সাবেকি সাজে অভিনেত্রী ( Actress) রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra) । এতদিন কোথায় ছিলেন অভিনেত্রী? দেবের ছবির স্পেশাল স্ক্রিনিং এ কেন উপস্থিত ছিলেন না তিনি? দেব ( Dev) যখন পরিবারকে নিয়ে দুবাইতে ব্যস্ত, তখনই এইরকম ছবি কেন পোস্ট করলেন অভিনেত্রী?
দেব-রুক্মিণীর সম্পর্ক ( Rukmini Maitra)
‘রঘু ডাকাত’ ( Raghu Dakat) মুক্তির আগেই দেবের ক্যারিয়ারের কুড়ি বছরের সাফল্যের অনুষ্ঠানে দেবের সাথে কাজ করা প্রায় প্রত্যেক অভিনেত্রীকে ( Actress) দেখা গেলেও দেখা মেলেনি রুক্মিণী মৈত্রর। দেবের পরিবার কাছের বন্ধু বান্ধব সবাই উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না অভিনেত্রী। রুক্মিণী সবথেকে খারাপ সময়ে দেবের পাশে ছিলেন, এই কথা দেব তাঁর প্রত্যেকটি সাক্ষাৎকারেই জানিয়ে থাকেন। কিন্তু দেবের ( Dev) এই বিশেষ দিনে অভিনেত্রী কোথায় ছিলেন? এত বড় সাফলতার দিনে পাশে পেলেন না কেন তাঁর সব থেকে কাছের মানুষকে?
অনুপস্থিতি ( Rukmini Maitra)
অভিনেত্রী রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra) বাংলার পাশাপাশি হিন্দি ভাষার ছবিতেও কাজ করে থাকেন। এই কাজের জন্য বারংবারই মুম্বাই কলকাতা সফর করতে হয় তাঁকে। দেবের ওই বিশেষ দিনে অভিনেত্রী না থাকতে পারার প্রধান কারণ ছিল অভিনেত্রী নিজের নতুন কাজ নিয়ে মুম্বাইতে ব্যস্ত ছিলেন। তাই উপস্থিত হতে পারেননি। অভিনেত্রীর ( Actress) মুম্বাইয়ের কাজের প্রতিশ্রুতি ছিল দীর্ঘদিন আগে থেকেই। সেই কারণ বশত প্রতিশ্রুতি রক্ষা করতে অভিনেত্রীকে মুম্বাইতে থাকতে হয়েছিল ওই সময়। সেই কারণে দেবের বিশেষ দিনে পাশে থাকতে পারেননি অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

দেবের পাশে রুক্মিণী ( Rukmini Maitra)
পুজোর সময় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘রঘু ডাকাত'( Raghu Dakat) । এই ছবি মুক্তির প্রাক্কাল থেকেই জড়িয়ে ছিল বিভিন্ন বিতর্কে। ছবি মুক্তির আগেই দেবের নতুন ছবি সাফল্য কামনা করেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পুজোর পরপরই দেব তাঁর ইন্ডাস্ট্রির সকল কাছের মানুষদের নিয়ে এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিং করেছিলেন। ঐদিন তাঁর বল সব কাছের বন্ধুবান্ধবরা উপস্থিত থাকলেও , দেখা মেলেনি অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। এর আগে দেবের প্রত্যেকটি ছবি স্পেশাল স্ক্রিনিং হোক বা প্রিমিয়ার সর্বদাই দেবের সাথে একসাথেই উপস্থিত হতেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র । চলতি বছরে ‘ধুমকেতুর’ ( Dhumketu) স্পেশাল স্ক্রিনিং এর দিনও অভিনেত্রীকে দেবের সাথে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। হঠাৎ এরকম ছন্দপতনের কারণ কী? কেন রঘু ডাকাত দেখতে এলেন না অভিনেত্রী? ওই দিন কোথায় ছিলেন তিনি, এই সমস্ত প্রশ্নই ঘোরাফেরা করছে দেব ও রুক্মিণীর সকল অনুরাগীদের মধ্যে।
দুবাইতে দেব ( Rukmini Maitra)
রুক্মিণী বর্তমানে মুম্বাইতে একটি কাজের জন্য ব্যস্ত আছেন। সেই কারণেই কলকাতায় থাকতে পারছেন না অভিনেত্রী। তাঁর বিশেষ মানুষের বিশেষ দিনগুলিতেও দেবের সঙ্গী হতে পারছেন না তিনি। এরই মাঝে দেব রঘু ডাকাত মুক্তির জন্য দুবাইতে উড়ে গেছেন এবং সেখানে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। দেব ( Dev) ও রুক্মিণী ( Rukmini) দুজনেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে সামাজিক মাধ্যমে পাতায় তুলে ধরেন না। কিন্তু বিশেষ কিছু মুহূর্তের ছবি সর্বদাই ভাগ করেনেন নিজেদের অনুরাগীদের সাথে।
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?
নতুন ঘোষণা
হঠাৎই অভিনেত্রী রুক্মিণী মৈত্রর ( Rukmini Maitra) দেখা মিলল একটি প্যাস্টেল শেডের বেনারসি শাড়িতে। হাতে রয়েছে তাঁর গোলাপি গোলাপ। শাড়ির সাথে মানানসই সাবেকি গয়না। মাথার খোপায় দেখা গেছে সাদা ফুল। অনেকদিন পর অভিনেত্রীর ছবি সামাজিক মাধ্যমে পাতায় দেখে অনুরাগীরা তাঁর এই রূপসজ্জার প্রশংসা করেছেন। এই সমস্ত ছবি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক মাধ্যমের ( Social Media) পাতায় এবং ওই ছবির ক্যাপশন হিসেবে তিনি লেখেন ‘এবং সে গোলাপ’ । মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra) ও চিরঞ্জিত চক্রবর্তী ( Chiranjit Chakrabarty) অভিনীত ‘হাঁটি হাঁটি পা পা ( Haati Haati Paa paa)’ ছবির প্রথম ঝলক। এই ঝলকে দেখা যাচ্ছে একটি বাবা মেয়ের সুন্দর সহজ সরল গল্প। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর’ বিনোদিনী’ ( Binodini) তারপরেই চলতি বছরের শেষে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’।



