Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের ‘কিং খান’ শাহরুখ আবারও খবরে, তবে এ বার কারণ শুধু তাঁর নতুন ছবি নয় (Suhana Khan), তাঁর সঙ্গে প্রথমবার বড় পর্দায় উপস্থিত হতে চলেছেন মেয়ে সুহানা খান। বহুদিন ধরেই এই সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল ইন্ডাস্ট্রিতে। তবে শাহরুখ কিংবা সুহানা কেউই বিশেষ মন্তব্য করেননি কখনও। অবশেষে স্পষ্ট হয়ে গেল ‘কিং’ ছবিতে একই ফ্রেমে দেখা যাবে বাবা-মেয়েকে। আর সেই প্রস্তুতি চলছে অত্যন্ত কঠোরভাবে।
কেন এত কঠোর শাহরুখ? (Suhana Khan)
সুহানার পর্দায় প্রথম বড় বাজেটের উপস্থিতি এটিকে হালকাভাবে নিচ্ছেন না শাহরুখ। শিল্পী হিসেবে তিনি জানেন, অ্যাকশন ছবিতে শারীরিক ও মানসিক প্রস্তুতি কতটা জরুরি। তাই তিনি নাকি শুটিং সেটকেই প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করেছেন।
অ্যাকশন দৃশ্যের জন্য মেয়েকে নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন কিং খান। প্রাথমিক স্টান্ট থেকে শুরু করে ক্যামেরার সামনে শরীরী ভাষা সবেতেই বাবা শাহরুখের নজর।
কী বললেন তিনি? (Suhana Khan)
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ ও তাঁর দীর্ঘদিনের বন্ধু ফারহা খান। সেখানেই ফারহা জানান, সুহানা অত্যন্ত পরিশ্রমী, শাহরুখ নিজ হাতে মেয়েকে ট্রেনিং দিচ্ছেন, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খানের পরিচালিত সিরিজেরও প্রশংসা করেন ফারহা বন্ধুর মুখে যখন দুই সন্তানের সাফল্যের কথা উঠল, শাহরুখের প্রতিক্রিয়া? গর্বিত বাবার একচিলতে হাসি যাতে স্পষ্ট, বলা কথাগুলো সত্যি এবং তাতে তিনি বিন্দুমাত্র অহংকারহীন।
‘দ্য আর্চিস’ থেকে ‘কিং’ (Suhana Khan)
২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে সুহানার অভিনয়জীবন শুরু। প্রথম ছবিতেই তাঁর পরিস্কার উচ্চারণ, স্বাভাবিক অভিব্যক্তি এবং সহজাত উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। এ বার ‘কিং’-এ তিনি আরও কঠোর পরিশ্রম করছেন এমনটাই জানাচ্ছেন ফারহা। অভিনয় ছাড়াও অ্যাকশন, ইমোশনাল রেঞ্জ, স্ক্রিন কম্যান্ড সব দিকেই সুহানাকে তৈরি করছেন শাহরুখ।

আরও পড়ুন: WBCHSE: উচ্চ মাধ্যমিকে এবার বরাদ্দ অতিরিক্ত সময়
আরও বড় মাপের ‘কিং’
ভারত এবং ইউরোপের বিভিন্ন শহরে শুটিং হয়েছে ছবিটির। আন্তর্জাতিক লোকেশনের ঐশ্বর্য, বিশাল বাজেট এবং প্রথমবার শাহরুখ–সুহানা জুটি সব মিলিয়ে ‘কিং’কে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় ২০২৬ সাল। অর্থাৎ অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ, কিন্তু আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে।



