Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সময়টা ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চেষ্টা করেও তিনি ইউরোপে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি সামাল দিতে পারছেন না(Russia UKraine War)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন ট্রাম্প। বৈঠকের পর তিনি দাবি করেছিলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন। তবে মস্কো থেকে ভিন্ন বার্তা এসেছে।
লাভরভের স্পষ্ট বার্তা (Russia UKraine War)
সম্প্রতি রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ সাফ জানিয়ে দিয়েছেন, পুতিন-জেলেনস্কির বৈঠকের কোনও পরিকল্পনা নেই। এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘‘যে কোনও বৈঠকের জন্য আগে আলোচ্য বিষয় দরকার(Russia UKraine War)। আপাতত এমন কোনও অ্যাজেন্ডা পাওয়া যায়নি। তাই বৈঠকও সম্ভব নয়।’’ নিউ ইয়র্ক টাইম্স জানিয়েছে, ট্রাম্পের বক্তব্য খারিজ করে এটিই এখনও পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে স্পষ্ট ঘোষণা।
হোয়াইট হাউসে ট্রাম্পের হতাশা (Russia UKraine War)
আলাস্কা থেকে ফেরার পর ট্রাম্প বলেছিলেন, ‘‘এ বার সবটা নির্ভর করছে প্রেসিডেন্ট জেলেনস্কির উপর।’’ তিনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে বৈঠকে নিজেও থাকতে পারেন(Russia UKraine War)। কিন্তু লাভরভের মন্তব্য পরিস্থিতিকে জটিল করেছে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প (Donald J. Trump) নিজেও হতাশা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‘আমি এটা নিয়ে একেবারেই খুশি নই।’’ আগামী দু’সপ্তাহে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

আরও পড়ুন : Russia Ukraine War : রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, জেলেনস্কি-পুতিন বৈঠক হবে না ?
রাশিয়ার প্রস্তাব ঘিরে বিতর্ক (Russia UKraine War)
লাভরভের আরেকটি দাবি ঘিরে নতুন শোরগোল শুরু হয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় রাশিয়াও যোগ দিতে ইচ্ছুক। যদিও কিয়েভ এবং ইউরোপের নেতারা এই প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রমণকারী দেশ নিরাপত্তা নিশ্চয়তার অংশ হতে পারে না।
আমেরিকার অভ্যন্তরীণ বার্তা (Russia UKraine War)
এনবিসি নিউজে পৃথক এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেছেন, রাশিয়া কিছু গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছে(Russia UKraine War)। এর মধ্যে রয়েছে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা স্বীকার করা এবং নিরাপত্তার নিশ্চয়তার প্রসঙ্গ। ভান্স বলেন, ‘‘সম্পূর্ণ সমঝোতা হয়নি, তা হলে তো যুদ্ধ চলত না। তবে আমরা কূটনৈতিক প্রক্রিয়ায় এগোচ্ছি এবং আশাবাদী।’’

আরও পড়ুন : Pakistan US Relation : আমেরিকা-পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে ভারতের কটাক্ষ, অতীত স্মরণ করালেন জয়শঙ্কর
ভবিষ্যতের সম্ভাবনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে আপাতত কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। পুতিন-জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। ট্রাম্প প্রশাসন আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছে বটে, তবে লাভরভের মন্তব্য সেই পথে বড় বাধা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে, আমেরিকার নতুন কূটনৈতিক প্রয়াস সফল হবে, না কি যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।


