Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যারিবিয়ান কিংবদন্তি লারা আর শচীনের তুলনা বরাবর করে এসেছেন তাদের সমর্থরা। এবার একে অপরকে দিলেন বিশাল সার্টিফিকেট (Sachin Tendulkar)।
দুই কিংবদন্তি মুখ খুললেন একে অপরকে নিয়ে (Sachin Tendulkar)
লারা আর শচীন, ক্রিকেট ইতিহাসে যাদের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দুজনেই কিংবদন্তি ক্রিকেটার। দুজনের মধ্যে বরাবর তুলনা করে এসেছেন তাদের সমর্থকরা। শচীন নাকি লারা? কে সেরা? এই নিয়ে চলেছে চিরন্তন চর্চা। এবার লিটিল মাস্টার স্বয়ং ব্রায়ান চার্লস লারার ফুটওয়ার্কের প্রশংসা করেছেন। মাইকেল জ্যাকসনের পায়ের ছন্দের সঙ্গে শচীন তুলনা করেছেন লারার ফুটওয়ার্কের। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলো বলেন শচীন। ক্যারিবিয়ান কিংবদন্তির সামনেই শচীন তাঁর প্রশংসা করলেন (Sachin Tendulkar)।

শচীন সেদিন সেই অনুষ্ঠানে বলেন ক্যারিবিয়ান ক্যালিপসো। দুর্দান্ত ফুটওয়ার্ক ছিল। সেটাকে ক্যালিপসোর পর্যায়ে নিয়ে গিয়েছে। আমার কাছে একবার লারার ফুটওয়ার্ক নিয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার মনে হতো, ‘মাইকেল জ্যাকসনের মতোই লারার ফুটওয়ার্ক।’ তারপর তাকে নিজের ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘আমার ব্যাটিং ছিল শাস্ত্রীয় সঙ্গীতের মতো। একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হলে সেরাটা বেরিয়ে আসতো। ওয়েস্ট ইন্ডিজ আর ভারত মুখোমুখি হলে লড়াইটা হয়ে দাঁড়াতো লারা আর আমার।

আরও পড়ুন: Dev – Rukmini: বিচ্ছেদ জল্পনা অতীত, আবারও হাসিমুখে এক ফ্রেমে দেব-রুক্মিণী
দুই মহাতারকার লড়াই নিয়ে পৃথিবী দ্বিধাবিভক্ত হয়ে যেত। লারার ফুটওয়ার্ক, তাঁর ব্যাটিং নিয়ে মন্তব্য করেছেন শচীন। অন্যদিকে লারা ক্রিকেটের ‘ঈশ্বর’ সম্পর্কে বলেন ‘আমি শচীনের ব্যাটিং সম্পর্কে কী ভাবি, সেটা জানতে চাওয়া হয়েছিল আমার কাছে। আমার উত্তর ছিল আমার কোনও ছেলে থাকলে আমি চাইতাম ও যেন শচীনের মতো ব্যাট করে।’ দুজনের এই দরাজ প্রশংসা মন জয় করে নিয়েছে সকল সমর্থক ও ক্রিকেটপ্রেমীদের (Sachin Tendulkar)।


