Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বড় ধাক্কার মুখে মোহনবাগান। চোটের কারণে গোটা মরশুম থেকেই ছিটকে যেতে পারেন সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান সবুজ-মেরুনের এই মিডফিল্ডার। মাত্র ১১ মিনিটের মাথায় মাঠে চোট পেয়ে অস্বস্তিতে পড়েন তিনি। ম্যাচের পরেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। ফলে সাহালের চোট নিয়ে উদ্বেগ বাড়ছে মোহনবাগান শিবিরে।
১১ মিনিটেই চোট, বাড়ল উদ্বেগ (Sahal Abdul Samad)
চলতি মরশুমে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুতেই বিপত্তি ঘটেছিল। মাত্র ১১ মিনিটের মাথায় পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাহালকে। মাঠেই তাঁকে যথেষ্ট অস্বস্তিতে দেখা গিয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, ম্যাচের পরেও স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না তিনি। টিম বাসে ওঠার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় মোহনবাগানের এই ফুটবলারকে। তাতেই তাঁর চোটের গুরুত্ব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ১৭ দিন পর মাঠে ফিরতে পারেন তিনি। এমন আশা করা হচ্ছিল। কিন্তু এখন সেই সম্ভবনা নেই। আরও সময় লাগবে সাহালের সুস্থ হতে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে সাহাল (Sahal Abdul Samad)
এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad)। যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন মোহনবাগানের চিকিৎসকরা। তবে তাঁর চোটের পরিস্থিতি নিয়ে তাঁরাও পুরোপুরি আশাবাদী নন। ফলে কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন: Champions League: বেলিংহ্যাম-এমবাপে ম্যাজিকে রিয়ালের বড় জয়, হোঁচট আর্সেনাল-সিটির
গোটা মরশুমেই কি বাইরে সাহাল? (Sahal Abdul Samad)
সাহালের চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা মরশুম থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে (Sahal Abdul Samad)। যা নিঃসন্দেহে মোহনবাগানের কাছে বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে মরশুমের গুরুত্বপূর্ণ সময়ে দলের মাঝমাঠে সাহালের অনুপস্থিতি চিন্তা বাড়াবে কোচের। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দ্রুত সুস্থ হয়ে কি আবার মাঠে ফিরতে পারবেন সবুজ-মেরুনের এই তারকা? নাকি চোটের কারণে শেষ হয়ে যাবে তাঁর চলতি মরশুম? আপাতত সেই উত্তর পাওয়ার অপেক্ষায় মোহনবাগান সমর্থকরা।



