Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দেবযানী সরকার: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার (Gokul Mission)। এবার রাজ্যে গোহত্যা রোধ, গোশালার উন্নয়ন এবং গবাদি পশুর সংরক্ষণে একাধিক পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘গোমাতা কাটতে দেব না, বিল আনব।’ বেআইনি গোহত্যা বন্ধ করতে নতুন আইন আনার পাশাপাশি গোশালাগুলিকে আর্থিক সহযোগিতার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গোহত্যা রুখতে নতুন বিল আনার ঘোষণা (Gokul Mission)
মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে বেআইনি গোহত্যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনা রুখতে আরও কঠোর আইন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক কড়াকড়ির পাশাপাশি বৈধ স্লটার হাউস বন্ধ করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। অর্থাৎ বেআইনি গোহত্যা বন্ধ এবং বৈধ ব্যবস্থার মধ্যে পার্থক্য বজায় রেখেই এগোতে চাইছে সরকার।
গোশালায় বছরে ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা (Gokul Mission)
শুধু আইন প্রণয়ন নয়, গবাদি পশুর রক্ষণাবেক্ষণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট সরকারি গাইডলাইন মেনে গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। বিশেষ করে বয়স্ক গরুগুলির দেখভাল, খাদ্য এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই অনুদান সহায়ক হবে বলে মনে করা হচ্ছে(Gokul Mission)।
রাজ্যে চালু হচ্ছে ‘গোকুল মিশন’ (Gokul Mission)
প্রাণিসম্পদ বিকাশ দফতরের মাধ্যমে রাজ্যে চালু করা হবে কেন্দ্রীয় সরকারের ‘গোকুল মিশন’ প্রকল্প। মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের আমলে একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর করা হয়নি। এবার সেই প্রকল্পগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। গবাদি পশুর উন্নয়ন, সংরক্ষণ এবং গোশালার পরিকাঠামো উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
সরকারের ঘোষণাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সিপিএম নেতা চয়ন ভট্টাচার্যের বক্তব্য, গোমাতার কথা বলার আগে রাজ্যের পশু হাসপাতাল এবং গবাদি পশুর চিকিৎসা ব্যবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, গোমাতার নাম করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর মতে, গোশালা তৈরি এবং গবাদি পশুর রক্ষণাবেক্ষণে সরকারি সহযোগিতা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এতে দুধ উৎপাদনও বাড়তে পারে। তবে তাঁর বক্তব্য, সংবিধান নাগরিকদের খাদ্যাভ্যাসের স্বাধীনতা দিয়েছে। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোহত্যা বন্ধের কোনও পদক্ষেপ সংবিধানসম্মত কি না, তা বিবেচনা করা জরুরি।



