Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পরিযায়ী শ্রমিক। কোভিড কালে এই শব্দ মুর্তিমান আতঙ্ক, হতাশা এবং করুণার কারণ ছিল। ধীরে ধীরে কোভিডকাল যেমন কেটেছে তেমন ভাবে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার অন্ত হয়নি(Sakshi Coaching)।
পরিযায়ী জীবনের বদল (Sakshi Coaching)
এক জায়গা ছেড়ে অন্য জায়গায় ভিনরাজ্যে কাজ করতে বেরোতেই হয়েছে তাদের। দুমুথো অন্নের খোঁজে পরিবার প্রতিপালনের জন্য তাঁরা ঘুরে বেড়িয়েVছে দেশের এপ্রান্তে ওপ্রান্তে। ঠাঁইনাড়া হয়ে সন্তান সন্ততি প্রতিপালনেও বাধা এসেছে। তবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। পরিযায়ী পরিবারের সাক্ষী পেয়ে গেছে পুলিশ কনস্টেবল থান সিংকে আর তারপর ক্লাস টেনের মেয়েটির জীবন ঘুরে গিয়েছে।
দিশা দেখাল শহর (Sakshi Coaching)
মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাজের খোঁজে মা বাবার সঙ্গে দিল্লি শহরে এসেছিল সাক্ষী। পারিবারিক পরিস্থিতি কখনওই কাজের অনুকূল ছিল না। কিন্তু ইচ্ছে থাকলে উপায় হয়। খোঁজ মিলল এক ফ্রি কোচিংয়ের। পুলিশ কনস্টেবল থান সিং পরিচালিত থান সিং কী পাঠশালায় ভর্তি হয় সাক্ষী। সেই ফ্রি কোচিং থেকেই এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করল সে।
আরও পড়ুন: Israel Lebanon: ইজরায়েল-লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: সাময়িক স্বস্তি এলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত
লড়াইয়ের নাম সাক্ষী (Sakshi Coaching)
পাশ করার খবর থান সিংয়ের মোবাইল থেকে কাঁপা কাঁপা গলায় মাকে দিল সাক্ষী। ওইটুকু শব্দই বুঝিয়ে দিল ঠিক কতটা লড়াইয়ের সেষ এমন একটা জয় আসে। থান সিংয়ের চোখও শুকনো নয়। সাক্ষী গর্বের সঙ্গী তিনিও। চোখ মুছতে মুছতে বোধহয় সেই লড়াইয়ের কথাই ভাবছিলেন থান সিং।



