Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলে ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির (Sakshi Dhoni) ১৯ বছরের যাত্রায় ইতি। এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন ‘ক্যাপ্টেন কুল’। মাহির জীবনের নতুন অধ্যায় শুরুর আগে আবেগঘন বার্তা দিলেন স্ত্রী সাক্ষী ধোনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে আবেগে ভাসছেন ধোনি-অনুরাগীরাও।
ধোনির নতুন ইনিংস, আবেগপ্রবণ সাক্ষী (Sakshi Dhoni)
মঙ্গলবার আইপিএলের রিটেনশন ডেডলাইনের আগে ধোনিকে সিএসকের মেন্টর হিসেবে ঘোষণা করা হয়। এর সঙ্গেই আইপিএলে ক্রিকেটার হিসেবে তাঁর দীর্ঘ যাত্রার অবসান ঘটল। মাহির নতুন দায়িত্বের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার সেই আবেগে সামিল হলেন তাঁর জীবনসঙ্গিনী সাক্ষীও। দীর্ঘ ক্রিকেটজীবনে ধোনিকে যাঁরা ভালবাসা দিয়েছেন, সমর্থন করেছেন এবং তাঁর উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
‘তোমাকে নিয়ে খুব গর্বিত মাহি‘ (Sakshi Dhoni)
ইনস্টাগ্রামে ধোনির একটি ছবি পোস্ট করে সাক্ষী লেখেন, ‘সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য কিছু পুরনো অধ্যায়ের শেষ হওয়া প্রয়োজন। বছরের পর বছর যাঁরা মাহিকে ভালবেসেছেন, সমর্থন করেছেন এবং তাঁর উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রত্যেককে, ব্যক্তিগতভাবে চিনি বা না চিনি, হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের ভালবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। নতুন শুরু, নতুন অভিযান এবং আরও অনেক সুন্দর স্মৃতির জন্য শুভেচ্ছা রইল। তোমাকে নিয়ে খুব গর্বিত মাহি। সবসময়।’
সাক্ষীর এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ধোনির নতুন ইনিংসকে ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগীরাও।
আরও পড়ুন: India vs Palestine: বর্ণবিদ্বেষের বিতর্ক, প্যালেস্তাইনকে ৪-১ গোলে উড়িয়ে দিল ভারত!
১৯ বছরের আইপিএল যাত্রায় ইতি (Sakshi Dhoni)
আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের অন্যতম মুখ মহেন্দ্র সিং ধোনি (Sakshi Dhoni)। দীর্ঘ ১৯ বছরের যাত্রায় নেতৃত্ব, ম্যাচ শেষ করার দক্ষতা এবং মাঠে অসাধারণ উপস্থিতির মাধ্যমে নিজেকে প্রতিযোগিতার অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর নেতৃত্বে একাধিকবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। এবার ক্রিকেটারের ভূমিকা ছেড়ে মেন্টরের দায়িত্ব সামলাবেন মাহি। ফলে আইপিএলে ধোনির নতুন ইনিংস ঘিরে শুরু হয়েছে নতুন প্রত্যাশা।



